শিক্ষাঙ্গন
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে ধর্ষণ বিরোধী মানববন্ধন
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে ধর্ষণ বিরোধী মানববন্ধনের আয়োজকবৃন্দ ।। ছবি : সানজিদা বিনতে রশিদ
দেশব্যাপী ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ধর্ষণ বিরোধী মানববন্ধন।
'এই হোক অঙ্গীকার- ধর্ষণ যৌন নিপীড়ন নয় আর', তোল হুংকার মোছ ভয়, ধর্ষণ -হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে' এমনি শ্লোগানের প্ল্যাকার্ড হাতে ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে বেলা ১১ টায় ক্যাম্পাসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সারাদেশে চলমান ধর্ষণ যৌন হয়রানি ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত ও সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন অংশগ্রহনকারীরা।
সায়মা, আয়েশা, নুসরাত, রূপা, শাহীনুর সহ ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার হওয়া বেশ কয়েকজনের ছবিতে বিচারের দাবি যোগ করে আয়োজকরা প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন এই মানববন্ধনে।
মানববন্ধনের শুরুতে বক্তব্য রাখেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড.পারভিন হাসান, সোশিওলজী এন্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারপার্সন অধ্যাপক মালেকা বেগম, ফটোসাংবাদিক তাসলিমা আখ্তার, ইংলিশ এন্ড মডার্ন ল্যাংঙ্গুয়েজ ডিপার্টমেন্টের অধ্যাপক আবদুস সেলিম, কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টেরর চেয়ারপার্সন শাহনাজ পারভিন, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারপার্সন অধ্যাপক সজীব সরকার, ব্যাচেলর অফ বিজনেস আ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের চেয়ারপার্সন অধ্যাপক মিঃ হাসান সিরাজী, আইন বিভাগের চেয়ারপার্সন ব্যারিস্টার আফরিন ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক এম মোফাখখারুল ইসলাম, রেজিস্টার ইলিয়াস আহমেদ সহ আরো অনেকে।
বক্তারা বলেন, সারা দেশে নারী-শিশু-বৃদ্ধা-প্রতিবন্ধী -ক্ষুদ্রনৃগোষ্ঠীর কেউ ই নিরাপদ নেই।পুরুষতান্ত্রিক সংস্কৃতি যা নারীকে অবমাননা করে, অসন্মান করে কিংবা নারী শরীরকে যৌন বস্তুতে পরিনত করে, সেই সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হবার সময় এসেছে।
এছাড়াও বক্তারা ধর্ষণ যৌন নিপীড়নের বিরুদ্ধে একসাথে প্রতিবাদ করার জন্য সবাইকে আহবান জানান।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন