শিক্ষাঙ্গন

অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানে ‘সুজা সম্মাননা’ পেলেন তিন সাংবাদিক

নিউজরুম ডেস্ক
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০ ইং ১০:১০
NewsRoom

স্টেট ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি আয়োজিত ‘সুজা সম্মাননা ২০২০’ পেয়েছেন দেশের তিন অনুসন্ধানী সাংবাদিক। অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কলাবাগানে বিশ্ববিদ্যালয়ের স্কলার্স ইন মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়।
 
মাছরাঙ্গা টিভির অনুসন্ধানীমূলক অনুষ্ঠান ‘অনুসন্ধান’-এর জন্য সম্মাননা পেয়েছেন বদরুদ্দোজা বাবু, ইন্ডিপেন্ডেন্ট টিভির অনুসন্ধানীমূলক অনুষ্ঠান ‘তালাশ’-এর জন্য সম্মাননা পেয়েছেন মুনজুরুল করিম পলাশ এবং জাতীয় দৈনিক প্রথম আলোতে অনুসন্ধানী সংবাদসহ নানান দুর্নীতি নিয়ে সিরিজ প্রতিবেদন প্রকাশ করায় সম্মাননা পেয়েছেন শরিফুল হাসান। এসময় তাদের হাতে সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল কবির।  

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্টেট ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের উপদেষ্টা অধ্যাপক রোবায়েত ফেরদৌস। সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সাহস মোস্তাফিজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল কবির। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান আবু তাহের খান। 

সুজাকে ধন্যবাদ জানিয়ে বদরুদ্দোজা বাবু বলেন, সাংবাদিকদের সবকিছু জানতে হয়। অন্য বিষয়ের চেয়ে এই বিষয়ের পার্থক্য এখানেই। সাহসী সাংবাদিক হতে নিজেকে গড়ে তোলার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন তিনি।
 
মুনজুরুল করিম বলেন, অনুসন্ধানী রিপোর্টের নতুন ধারা এখনো তৈরি হয়নি। তালাশের পর যা কিছু হচ্ছে সবই একই রকম, শুধু মাছরাঙ্গা টিভির ‘অনুসন্ধান’ অনুষ্ঠান বাদ দিয়ে। একই আইডিয়া নিয়ে কাজ করলে সমস্যা নেই। কিন্তু নতুন আইডিয়াও তো দরকার। তিনি সুজাকে ধন্যবাদ জানান।
 
সুজা সম্মাননা ২০২০ প্রদান করায় সুজাকে ধন্যবাদ জানিয়ে শরিফুল হাসান বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা করতে হলে অনেক হুমকির মুখে পড়তে হবে তবুও কাজ করতে হবে। যেটাই করেন আপনাদের সততার সাথে কাজ করে যেতে হবে। আপনি যা লিখবেন তা যেন মানুষের জন্য হয়। একজন মানুষ যেন আপনার লেখা থেকে উপকৃত হয়। 
 
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল কবির বলেন, তাঁদের মত তিন জন বাঘা সাংবাদিককে সম্মাননা দিতে পেরে স্টেট ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি গর্বিত। গর্বিত স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। তাঁদের অনুসন্ধানী রিপোর্ট থেকে নতুনদের অনেক কিছু শেখার আছে।

সভাপতির বক্তব্যে স্টেট ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, সাংবাদিকতা এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু সেটা বেশি দিন থাকবে না। আজকে যেমন আনন্দের দিন, তেমনি বেদনার দিন। যে তিনজন সাংবাদিককে আমরা সম্মাননা দিচ্ছি তাঁরা সাংবাদিকতা থেকে এখন দূরে আছে। আমি চাইবো এই তিন সাংবাদিক আবার ফিরে আসুক সাংবাদিকতায়।
  
আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০ ইং ১০:১০ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd