বাংলাদেশ জাতীয়

প্রধানমন্ত্রীর ছবিযুক্ত নোটের খবর গুজব

নিউজরুম ডেস্ক
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯ ইং ০৪:৩৯
NewsRoom

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ১০০ টাকার একটি নোটের ছবি ভাইরাল হয়েছে। বাংলাদেশ ব্যাংক এ ধরনের কোনো নোট বাজারে ছাড়েনি। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে এ ধরনের নোট ছাড়ার কোনো সিদ্ধান্তও হয়নি।

বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র আনোয়ারুল ইসলাম এ বিষয়ে বলেন, কাগুজে সব নোটে বর্তমানে বঙ্গবন্ধুর ছবি যুক্ত আছে। প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনো নোট নতুন করে বাজারে ছাড়ার সিদ্ধান্ত হয়নি। ১০০ টাকা মূল্যমানের নতুন মুদ্রিত নোটের যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যাচ্ছে তা সঠিক নয়।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ১০০ টাকা মূল্যমানের নতুন মুদ্রিত নোটের ছবি পাওয়া যাচ্ছে। যে নোটের সম্মুখভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পেছনভাগে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ছবি রয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক এ ধরনের কোনো প্রকার নোট মুদ্রণের উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফেসবুকের মাধ্যমে যে নোটের ছবি দেখা যাচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারী এ ধরনের নোটের ছবি প্রচার প্রচারণা না করতে সবার প্রতি অনুরোধ জানানো যাচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

তিনি আরও জানান বিভ্রান্তি সৃষ্টিকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯ ইং ০৪:৩৯ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd