বাংলাদেশ রাজনীতি

ভিপি নুরের পদত্যাগ চান রাব্বানী

নিউজরুম ডেস্ক
সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯ ইং ০৫:০১
NewsRoom

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ফাঁস হওয়া অডিও রেকর্ডকে ‘দুর্নীতির প্রমাণ’ উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেছেন সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে ডাকসুর ছাত্রলীগ প্যানেলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। স্বেচ্ছায় পদত্যাগ না করলে ছাত্রলীগ প্যানেলের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা নুরের বিরদ্ধে উপাচার্যের কাছে অনাস্থা প্রস্তাব পেশ করবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাব্বানী বলেন, আমি ডাকসুর জিএস পদ ব্যবহার করে কোনও কাজ করিনি। যদি জিএস পদ ব্যবহার করে অনৈতিক কাজ করার কোনও অভিযোগ আমার বিরুদ্ধে ওঠে, পদত্যাগ করবো। অথচ নুরের বিরুদ্ধে ভিপি পদ ব্যবহার করার অভিযোগই শুধু নয়, দালিলিক প্রমাণও রয়েছে। অডিও-ভিডিও রয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ডাকসুর সদস্য রাকিবুল হাসান রাকিব। তিনি বলেন, ‘নিজের সব অপকর্ম, ব্যর্থতা, অক্ষমতা স্বীকার করে নুরকে পদত্যাগ করতে হবে। ভিপি পদটিকে অপবিত্র, অপব্যবহারের দায় স্বীকার করে নুর পদত্যাগ না করলে যথাযথ নিয়মে তাকে ডাকসু থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।’

আইনশৃঙ্খলা বাহিনী ও দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নুরের যাবতীয় কর্মকাণ্ড তদন্তের ব্যবস্থা করা হোক।’
 
আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯ ইং ০৫:০১ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd