বাংলাদেশ রাজনীতি

ব্যারিস্টার হলেন তারেক কন্যা জাইমা রহমান 

নিউজরুম ডেস্ক
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯ ইং ১০:৪৪
NewsRoom

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডা. জোবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান বার অ্যাট-ল ডিগ্রি অর্জন করেছেন।

সম্প্রতি যুক্তরাজ্যের বিখ্যাত প্রতিষ্ঠান ‘ইনার টেম্পল’ থেকে বার অ্যাট ল’ (লিঙ্কস ইন) করেন তিনি।

এর আগে তিনি লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তারেক রহমান ও জোবাইদা রহমানের মাঝে জাইমা রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বুধবার। 

বিএনপির নেতাকর্মীরা জানান, জাইমা রহমানের ব্যারিস্টারি ডিগ্রি লাভ জিয়া পরিবার তথা জাতীয়তাবাদী পরিবারের জন্য অত্যন্ত খুশির খবর। তবে এমন এক সময় তার সাফল্যের খবর আসলো যখন দাদি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৬৬৫তম দিন অসুস্থ অবস্থায় কারাবন্দি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ব্যারিস্টার জাইমা রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একইসাথে তার উত্তোরত্তর সাফল্য-সমৃদ্ধি কামনা করছি।

জানা গেছে, জিয়া পরিবারের আগামী উত্তরসূরি জাইমা রহমানের এই সাফল্যের জন্য বিএনপি ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো অব্যাহত রেখেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান ওয়ান ইলেভেনের পর থেকে বাবা-মা’র সঙ্গে লন্ডনে অবস্থান করছেন। দাদি খালেদা জিয়ার অনুপ্রেরণায় জাইমা রহমান আইনী পেশা বেছে নেন।

ফেসবুকে জিয়া পরিবারের ছবি পোস্ট করে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯ ইং ১০:৪৪ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd