খেলাধুলা

যে রেকর্ড শুধুই রোহিত শর্মার

নিউজরুম ডেস্ক
রবিবার, ৭ জুলাই ২০১৯ ইং ১০:০৪
NewsRoom

সর্বোচ্চ সেঞ্চুরি! সেঞ্চুরির হ্যাট্রিক! সর্বোচ্চ রান! বিশ্বকাপে সেঞ্চুরি করা এতো সহজ কাজ! এই সহজ কাজ সহজে করা কি সবার পক্ষে সম্ভব? না সবার পক্ষে সম্ভব না। পরিসংখ্যান অন্তত তাই বলে। এই টুর্নামেন্ট শুরুর আগে এমন ব্যাটসম্যান ছিলেন মাত্র তিনজন, যাদের খেলা সবকটি বিশ্বকাপ মিলিয়ে অন্তত ৫ টি সেঞ্চুরি আছে। কিন্তু রোহিত শর্মার ক্ষেত্রে কথাটি একদম মিলে যায়, সেঞ্চুরি করা এতো সহজ! 

বিশ্বকাপের এক আসরেই করে ফেললেন ৫টি সেঞ্চুরি। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলে গড়েছেন দারুণ এক রেকর্ড। প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন ভারতের এই ওপেনার।

রোহিত শর্মা ছাড়িয়ে গেছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার কীর্তিকে।  ২০১৫ বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।

শ্রীলঙ্কার বিপক্ষেই লিডসের হেডিংলিতে চলমান আসরের পাঁচ নম্বর সেঞ্চুরির দেখা পান রোহিত। এটি তার টানা তৃতীয় শতরানের ইনিংস। শেষ দুই ম্যাচে ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষেও তিন অঙ্ক ছুঁয়েছিলেন এই ওপেনিং ব্যাটসম্যান। তার আগে তিনি সেঞ্চুরি পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে।

রোহিত শর্মা সাঙ্গাকারাকে টপকে রেকর্ড গড়ার পাশাপাশি এক জাগায় টপকে গেছেন শচীন টেন্ডুলকারকেও। শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরির পর এ বিশ্বকাপের গ্রুপ পর্বে রোহিতের রান এখন ৬৪৭। বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি রানের নতুন রেকর্ড এখন এটিই। এর আগে ২০০৩ বিশ্বকাপে টেন্ডুলকারের ৫৮৬-ই ছিল গ্রুপ পর্বে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ড।

বিশ্বকাপে আরও এক দারুণ রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন রোহিত শর্মা। সেমিফাইনালে আর মাত্র ২৭ রান করতে পারলেই টেন্ডুলকারের ৬৭৩কে টপকে গিয়ে বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যাবেন তিনি।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক রবিবার, ৭ জুলাই ২০১৯ ইং ১০:০৪ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd