বাংলাদেশ রাজধানী
রাজধানীর আরও দুই সড়কে বন্ধ হচ্ছে রিকশা চলাচল
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিন সড়কে রিকশা চলাচল বন্ধ ঘোষণার পর এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই সড়কে রিকশা বন্ধের ঘোষণা এসেছে। একই সঙ্গে এসব সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করার ঘোষণাও দেওয়া হয়।
শনিবার (৬ জুলাই) ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে গুলশানে ডিএনসিসির নগর ভবনে অনুষ্ঠিত সভায় এই ঘোষণা দেওয়া হয়।
ঘোষণায় বলা হয়, আগামীকাল (৭ জুলাই) থেকে ডিএনসিসির আওতাধীন প্রগতি সরণি (কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ পর্যন্ত) এবং মিরপুর রোডে (গাবতলী থেকে ধানমন্ডি-২৭ পর্যন্ত) রিকশা ও রিকশাভ্যান চলাচল নিষিদ্ধ।
এই দু'টি সড়ক ছাড়া অন্য রাস্তায় রিকশা চলাচল আগের মতোই জারি থাকবে।
সভায় মেয়র বলেন, 'রিকশা নিষিদ্ধ নয়, বরং নিয়ন্ত্রণ করা প্রয়োজন। প্রধান সড়কগুলোতে যান্ত্রিক যানবাহনের পাশাপাশি রিকশা এবং অন্যান্য অযান্ত্রিক যানবাহন চলাচল করলে দুর্ঘটনার আশংকা থাকে। তবে প্রধান সড়ক ছাড়া অন্যান্য সড়কে রিকশা এবং অন্যান্য অযান্ত্রিক যানবাহন চলাচল করতে পারে।'
এ সময় পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে সড়ক ও ফুটপাতে থাকা অবৈধ দখল সরিয়ে নিতে বলেছে ডিএনসিসি কর্তৃপক্ষ।
মেয়র বলেন, 'জনগণের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে ফুটপাত ও সড়কে কোনো ধরণের মালামাল বা স্থাপনা থাকতে দেওয়া হবে না। এ বিষয়ে ডিএনসিসি অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করবে এবং আগামীকাল (৭ জুলাই) থেকে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।'
সভায় পর্যায়ক্রমে কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ পর্যন্ত চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে বলেও জানান মেয়র।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন