অর্থনীতি বাণিজ্য

কাল থেকে ব্যাংক চালু থাকবে ২ ঘণ্টা

নিউজরুম ডেস্ক
রবিবার, ২৯ মার্চ ২০২০ ইং ০৯:৪৪
NewsRoom

করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘণ্টা ব্যাংকিং লেনদেন চলবে। তবে লেনদেন সমন্বয় করার জন্য ব্যাংক ২ টা পর্যন্ত খোলা থাকবে।

করোনাভাইরাস সংক্রমণের কারণে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সাধারণ ছুটির দিনগুলোতে সীমিত আকারের এ ব্যাংকিং সেবা কাল রোববার থেকে কার্যকর হবে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

ওই সময়ের মধ্যে ব্যাংকগুলোতে নগদ জমা, নগদ উত্তোলন ও বৈদেশিক মুদ্রা লেনদেনের পাশাপাশি ডিমান্ড ড্রাফট (ডিডি), পে-অর্ডার ইস্যু করতে পারবে। এছাড়া একই ব্যাংকের একই শাখায় থাকা বিভিন্ন হিসাবের মধ্যে অর্থ স্থানান্তর করা যাবে।

লকডাউনের মধ্যে গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

তবে ব্যাংকের সব শাখা খোলা রাখা হবে না। সীমিত আকারে দূরত্ব বিবেচনা করে ব্যাংকগুলো সীমিত আকারে শাখা খোলা রাখবে। তবে সার্বক্ষণিকভাবে ব্যাংকের এটিএম বুথগুলো খোলা থাকবে। এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নগদ টাকা সরবরাহ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক রবিবার, ২৯ মার্চ ২০২০ ইং ০৯:৪৪ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd