বাংলাদেশ জেলা
সিলেটে রাস্তায় পড়ে থাকা সেই বিদেশি আইসোলেশনে
সিলেটে রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে থাকা ফিনল্যান্ডের নাগরিক মার্কুকে (৪৩) শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় সিলেট নগরের মীরবক্সটুলা এলাকায় হঠাৎ রিকশা থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন মার্কু। এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এতে করোনাভাইরাস আক্রান্ত হতে পারেন এমন ভয়ে ওই বিদেশির কাছে প্রথমে যাচ্ছিলেন না কেউই। এরপর স্থানীয় একজনের সহায়তায় তাকে অ্যাম্বুলেন্সে তুলে নগরের শহীদ শামসুদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মার্কু দেড় মাস ধরে সিলেটে অবস্থান করছিলেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, মার্কু সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জেদান বলেন, মার্কু অজ্ঞান হওয়ার পর আশপাশের মানুষদের মধ্যে করোনাভাইরাস আতঙ্ক দেখা দেয়। আক্রান্ত সন্দেহে এলাকাবাসী বা প্রত্যক্ষদর্শীরা কেউই তাকে মাটি থেকে উঠাতে সাহস পায়নি।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন