বাংলাদেশ জাতীয়
করোনাভাইরাস
৭ এপ্রিল পর্যন্ত বন্ধ সকল ফ্লাইট
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দেশের সব অভ্যন্তরীণ রুটসহ বিশ্বের ১০ দেশের সঙ্গে উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ ৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানায়।
অপরদিকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশেও এই নিষেধাজ্ঞা বহাল থাকছে। বেবিচক জানায়, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচলে নিষেধাজ্ঞা ৩১ মার্চের পরিবর্তে আগামী ৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হল।
নিষেধাজ্ঞার আওতায় থাকা ১০টি দেশ হল- কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়ে়শিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত। তবে স্পেশাল ফ্লাইট ও কার্গো ফ্লাইট যথারীতি চলবে।
এছাড়া যুক্তরাজ্য, চীন, থাইল্যান্ড ও হংকং রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে। যদিও ইতিমধ্যে চীন ছাড়া অন্যান্য দেশের এয়ারলাইন্সগুলো নিজ থেকেই ঢাকার ফ্লাইট বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে ৩১ মার্চ থেকে বাংলাদেশ বিমানও যুক্তরাজ্যের দুটি রুট ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
করোনাভাইরাসের কারণে ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত ইংল্যান্ড, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে যাত্রীবাহী সব বিমান সংস্থার ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা আগেই দিয়েছিল বেবিচক। মূলত এই সময়সীমা আরও সাত দিন বাড়িয়ে ৭ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন