বাংলাদেশ জাতীয়

আজ শেখ হাসিনার কারাবন্দি দিবস

বাসস ও নিউজরুম ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ ইং ০৫:২৩
NewsRoom

আজ ১৬ জুলাই, বৃহস্পতিবার। ২০০৭ সালের এই দিনে দেশে জরুরি অবস্থা চলাকালে তৎকালিন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ধানমণ্ডির বাসভবন সুধা সদন থেকে বঙ্গবন্ধু কন্যা এবং বর্তমান প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারের আগে দেশবাসীর উদ্দেশ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐতিহাসিক চিঠি লিখেছিলেন। পাঠকদের জন্য সেই চিঠিটি প্রকাশ করা হলো- 

''প্রিয় দেশবাসী
আমার সালাম নিবেন। আমাকে সরকার গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। কোথায় জানি না। আমি আপনাদের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যেই সারাজীবন সংগ্রাম করেছি। জীবনে কোন অন্যায় করিনি। তারপরও মিথ্যা মামলা দেয়া হয়েছে। উপরে আল্লাহ রাব্বুল আলামীন ও আপনারা দেশবাসী আপনাদের ওপর আমার ভরসা।

আমার প্রিয় দেশবাসী, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে আবেদন কখনও মনোবল হারাবেন না। অন্যায়ের প্রতিবাদ করবেন। যে যেভাবে আছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। মাথা নত করবেন না। সত্যের জয় হবেই। আমি আছি আপনাদের সাথে আমৃত্যু থাকব। আমার ভাগ্যে যা-ই ঘটুক না কেন আপনারা বাংলার জনগনের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যান। জয় জনগনের হবেই।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়বই। দুখী মানুষের মুখে হাসি ফোটাবই।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু
শেখ হাসিনা
১৬/০৭/২০০৭''

আওয়ামী লীগ এবং তার অঙ্গও সহযোগি সংগঠন দিনটি ‘শেখ হাসিনার কারাবন্দি দিবস’ হিসাবে পালন করে থাকে। কৃষক লীগ দিনটি ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ নামে পালন করে।

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সংগঠন স্বাস্থ্য বিধি মেনে আলোচনা সভা ও সমাবেশসহ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ উপলক্ষে আগামীকাল সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের ২য় তলায় স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

এদিকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউস্থ সংগঠনের কার্যালয়ে বেলা ১২ টায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

এছাড়াও কৃষক লীগ ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ পালন উপলক্ষে আগামীকাল বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ৪র্থ তলায় এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। সভায় সভাপতিত্ব করবেন কৃষকলীগের সভাপতি সমীর চন্দ। 

আপনার মতামত লিখুন :

বাসস ও নিউজরুম ডেস্ক বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ ইং ০৫:২৩ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd