আবহাওয়া
এবার ১৮ জেলায় বন্যা হওয়ার সম্ভাবনা
বিপৎসীমা অতিক্রম করেছে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও লালমনিরহাটে তিস্তার পানি। আগামী এক সপ্তাহের মধ্যে দেশের ১৮ জেলায় পর্যায়ক্রমে বন্যার পানি বিস্তৃত হতে পারে। বগুড়া ও সিরাগঞ্জে বন্যা শুরু হতে পারে। সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এসব কথা জানানো হয়েছে।
দেশের অন্তত পাঁচটি নদীর পানি পাশের জেলাগুলোয় আগামী এক সপ্তাহের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। বিপৎসীমা অতিক্রম করে যেতে পারে ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, পদ্মা, আত্রাই ও হাওর এলাকার নদীগুলোর পানি। এসব নদীর পানি এক সপ্তাহ ধরে বাড়তে পারে এবং নামতে লাগবে এক সপ্তাহ। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ১৮ জেলায় সব মিলিয়ে বন্যার পানি থাকতে পারে আগামী দুই সপ্তাহ।
ব্রহ্মপুত্রের পানি কুড়িগ্রাম দিয়ে, তিস্তার পানি লালমনিরহাটে, পদ্মার পানি মুন্সিগঞ্জে ও হাওরের পানি সুনামগঞ্জ দিয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এভাবে বন্যা শুরু হতে পারে। তারপর আরও নিচের দিকের জেলাগুলোয় বন্যা হতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া।
উজানের পানি ছাড়াও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী দুই সপ্তাহ ধরে উত্তরাঞ্চলে যে টানা বৃষ্টি হচ্ছে তা দিনাজপুর থেকে নিচের দিকে নওগাঁর আত্রাইয়ে গিয়ে পড়ছে। এতে ওই জেলা ও বগুড়ায় বন্যা হতে পারে। উজানের ভারত থেকে আসা পানি থেকে মূলত বাকি এলাকার বন্যা সৃষ্টি হবে।
এই সময়ে কোনো না কোনো জেলায় বন্যার পানি থাকতে পারে। এর মধ্যে পদ্মার পানির তোড় বা স্রোত বেশি থাকতে পারে। এতে মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর ও মুন্সিগঞ্জে বন্যার সঙ্গে নদীভাঙনও হতে পারে।
বাংলাদেশের উজানে ভারতের চেরাপুঞ্জি, আসাম, মেঘালয়সহ হিমালয়ের পাদদেশে দিনে ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হচ্ছে। বাংলাদেশের দিকে সেই পানি দ্রুত নেমে আসে। দেশের ভেতরও বৃষ্টি বেড়ে গেছে। যার ফলে ব্রহ্মপুত্র ও পদ্মার পানি দ্রুত বাড়ছে। ভারতের এসব রাজ্যে আগামী এক সপ্তাহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।
দেশের বিভিন্ন নদ–নদীর ১০২টি পয়েন্টের মধ্যে ৭৮টির পানি বাড়ছে। সবচেয়ে দ্রুত বাড়ছে ব্রক্ষপুত্র ও তিস্তার পানি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদ্মার পানিও বিপৎসীমা অতিক্রম করে যেতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন