খেলাধুলা
জে-লিগ মৌসুম শেষে অবসরের ঘোষণা ডেভিড ভিয়ার
দীর্ঘ ১৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ইতি টানতে চলছেন স্পেনের এক সময়ের অন্যতম ফরোয়ার্ড ডেভিড ভিয়া। জাপানের জে-লিগ মৌসুম শেষে জানুয়ারিতে ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন স্পেনের শীর্ষে এই গোলদাতা ও বিশ্বকাপজয়ী তারকা।
ক্যারিয়ারে লাল জার্সি পরে ২০১০ বিশ্বকাপ ও ২০০৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ৫৯ গোলের মালিক। বার্সেলোনার হয়ে দু’টি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা ৩৭ বছর বয়সী এই ফুটবলার দীর্ঘদিন ধরে অবসরে যাওয়া নিয়ে ভাবছিলেন বলে জানিয়েছেন। তিনি বলেন, আমি নিজেই ফুটবল থেকে অবসর নিতে চেয়েছিলাম, আমাকে অবসর নিতে বাধ্য করা হয়নি।
ভ্যালেন্সিয়া ও বার্সেলোনার হয়ে নাম কুড়ানো এই ফরোয়ার্ড খেলছিলেন নিউইয়র্ক সিটি এফসি ও জাপানের ভিসেল কোবের মতো ক্লাবগুলোতে। থেমে যাওয়ার ইঙ্গিত অনেক আগেই ছিল। তবে চূড়ান্ত সিদ্ধান্তটা এবারই নিলেন। জাপানি লিগের চলমান মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ‘খেলোয়াড়’ ডেভিড ভিয়াও আর মাঠে নামবেন না। তবে আরো একটা ইচ্ছা পূরণ করতে চান তিনি। ডেভিড ভিয়া বলেন, একটা ট্রফি জিতেই ক্যারিয়ারটা শেষ করতে চাই। যে কারণে আগামী জানুয়ারির এক তারিখে ভিসেল কোবের হয়ে এমপেরর কাপের ফাইনাল খেলেই বুটজোড়া তুলে রাখব।
২০০৫ সালে স্পেনের হয়ে অভিষেকের পর ৯৮ ম্যাচে অংশ নিয়ে ৫৯টি গোল করেছেন ভিয়া। ২০১০-১১ মৌসুমে ওয়েম্বলিতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বার্সেলোনার ৩-১ ব্যবধানের জয়ে দলের তৃতীয় গোলটি করেছিলেন তিনি।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন