খেলাধুলা

শ্রীলঙ্কায় নিশ্চিত মাশরাফি, অনিশ্চিত সাকিব

নিউজরুম ডেস্ক
শনিবার, ১৩ জুলাই ২০১৯ ইং ০০:৩৯
NewsRoom

ফাইল ছবি

আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে শ্রীলঙ্কা সিরিজের বাংলাদেশ জাতীয় দল। বিশ্বকাপে চোট নিয়ে খেলা মাশরাফি এই সিরিজে খেলবেন কি খেলবেননা সমস্ত শঙ্কা উড়িয়ে দিয়ে শ্রীলঙ্কা সিরিজে যাচ্ছেন তিনি। এর মধ্যে দল অনেকটাই গুছিয়ে এনেছেন নির্বাচকরা।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার হাবিবুল বাশার জানান, দল নির্বাচনের কাজ প্রায় গুছিয়ে এনেছেন তারা। শ্রীলঙ্কায় খেলবেন মাশরাফি।

হাবিবুল বাশার বলেন, 'আমার মনে হয় সে ফিট। তার ফিটনেসটা অনেকটাই তার নিজের ওপরে নির্ভর করে। একটা ফিটনেস টেস্ট দিতে হবে।'

তবে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সময় ছুটি চেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। 

এ বিষয়ে নির্বাচক হাবিবুল বাশার বলেন, 'লিটন ছুটি চেয়েছে। ও শ্রীলঙ্কায় যেতে পারবে না। সাকিবও ছুটি চেয়েছে। তবে ওর ব্যাপারটা এখনও চূড়ান্ত হয়নি। তবে আমরা সব কিছুর জন্যই প্রস্তুতি নিয়ে রেখেছি।'

বিশ্বকাপ শেষে দেশে ফিরে বিশ্রামে রয়েছেন ক্রিকেটাররা। মাশরাফি ছাড়াও বেশ কিছু খেলোয়াড়ের ইনজুরি নিয়ে দুশ্চিন্তা রয়েছে। দল চূড়ান্ত করার আগে বিশ্বকাপে খেলে আসা ক্রিকেটারদের চোট নিয়ে রিপোর্টের জন্য অপেক্ষা করছেন নির্বাচকরা।

তবে শ্রীলঙ্কা সফরে সবাইকে পাবেন বলে আশাবাদ প্রকাশ করেন বাশার। তিনি বলেন, 'একটা লম্বা সফর করে এসেছে সবাই। একটু বিশ্রাম দরকার ছিল সবার। এ সিরিজে নতুন করে শুরু করা দরকার আমাদের। আশা করছি সবাইকে সুস্থ পাব। তাহলে সেরা দল নিয়েই যেতে পারব আমরা।'

আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ২০ জুলাই দেশ ছাড়বে মাশরাফির দল। ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচে খেলবে তারা।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক শনিবার, ১৩ জুলাই ২০১৯ ইং ০০:৩৯ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd