শিল্প ও সাহিত্য কবিতা
ভুল করা কন্যা- আল নাহিয়ান
ভুল করা মোর কন্যার লাগি মন আনচান করে
কন্যা কি আর ভুলের মনেও ফিরবে আমার ঘরে?
ভুল কি ছিলো কন্যা আমার করেছিলো যাহা
পেলেট বাসন ছড়িয়েছিলো ঘরদুয়ারে আহা
খেলনা পুতুল ইটিশ পিটিশ ন্যাকরা তুলো কাঠি
কন্যা আমার এক পা দু'পা ছুটতো হাঁটি হাঁটি
লাল বেগুনি ব্যাগ কাঁধে তার ইশকুলেতে যাওয়া
আমার কাঁধের ওপরই ওর পার্কের সুখ পাওয়া
আধখাওয়া তার চকলেটটায় আমার আধেক ভাগ
পুতুল বিয়ে হয়নি বলে বাবার ওপর রাগ
সারা ঘরে ছড়িয়ে থাকা আমার মেয়ের যতো
স্মৃতি আছে- সেসব এখন দগদগে ঘা, ক্ষত!
একটা খুনী একটা পশু একটা জানোয়ার
আমার অমন ফুলবতীকে করেছে ছারখার
পশু ছাড়া অমন ফুলের পাপড়ি ছেঁড়ে কে রে
খুনী ছাড়া ফুলের ওপর কেউ কি আসে তেড়ে?
কেমনে পারো তোমরা বলো একটা শিশুর ওপর
করতে আঘাত, যে বয়সে থাকবে মাথায় টোপর
সেই টোপরের সঙ্গে আরো কোর্মা পোলাও দিয়ে
আমার পুতুল তার পুতুলের দেবে সুখের বিয়ে
লজ্জা লাগে ভাবতে আমার, নিজকে পুরুষ নিজে
বুকটা ভাঙে হা-হুতাশে চক্ষু ওঠে ভিজে
তোমারও তো নিজের ঘরে কন্যা বধু বোন
তাদের দিকেও কোনো পশুর থাকলে আয়োজন?
ভাবতে পারো সেদিন তোমার লাগবে কেমন বুকে
ঠিক তেমনই দুঃখে আমি মরছি ধুকে ধুকে
আল্লা তুমি সব পশুকে বানাও মানুষ, দোহাই!
কেউ না জানুক- কি ভয়ানক আগুন আমি পোহাই
আমার বুকের ধনকে নিয়ে করলো যে এই ক্ষতি
তার কন্যাও পায় না যেন এমন পরিণতি
এই কষ্টের আঘাত আমি সইতে পারি না কো
আল্লা তুমি পাঠিয়ে দাও ওপার যাবার সাঁকো
আমার মেয়ের সামনে গিয়ে বলবো আমি- ও মা!
এই পৃথিবীর সব পুরুষের পক্ষ থেকে ক্ষমা
করিস আমায় ধরিস আমায় আগের মতো ওরে
জানিস না তুই তোর জন্য বুকটা আমার পোড়ে?
কন্যা আমার বলবে না তো একটা কথাও জানি
তার মরণের সময় আমি যাইনি একটুখানি
'আব্বু' বলে চিৎকারে তার হচ্ছিলো সব ভারী
কেনো আমি পাইনি তখন শুনতে আহাজারী?
আল্লা তুমি আমায় নিয়ে যাও না মেয়ের কাছে
বাবা-মেয়ের হাজার হাজার কথা জমে আছে।
যেই দুনিয়ায় পাঠাও এমন জানোয়ারের দিল
সেই দুনিয়ায় কন্যাকে ক্যান পাঠালে রাব্বিল !!!
লেখক: আল নাহিয়ান
আরজে, রেডিও ধ্বনি ৯১.২ এফ. এম.
শিল্প ও সাহিত্য কবিতা
ভুল করা কন্যা- আল নাহিয়ান
ভুল করা মোর কন্যার লাগি মন আনচান করে
কন্যা কি আর ভুলের মনেও ফিরবে আমার ঘরে?
ভুল কি ছিলো কন্যা আমার করেছিলো যাহা
পেলেট বাসন ছড়িয়েছিলো ঘরদুয়ারে আহা
খেলনা পুতুল ইটিশ পিটিশ ন্যাকরা তুলো কাঠি
কন্যা আমার এক পা দু'পা ছুটতো হাঁটি হাঁটি
লাল বেগুনি ব্যাগ কাঁধে তার ইশকুলেতে যাওয়া
আমার কাঁধের ওপরই ওর পার্কের সুখ পাওয়া
আধখাওয়া তার চকলেটটায় আমার আধেক ভাগ
পুতুল বিয়ে হয়নি বলে বাবার ওপর রাগ
সারা ঘরে ছড়িয়ে থাকা আমার মেয়ের যতো
স্মৃতি আছে- সেসব এখন দগদগে ঘা, ক্ষত!
একটা খুনী একটা পশু একটা জানোয়ার
আমার অমন ফুলবতীকে করেছে ছারখার
পশু ছাড়া অমন ফুলের পাপড়ি ছেঁড়ে কে রে
খুনী ছাড়া ফুলের ওপর কেউ কি আসে তেড়ে?
কেমনে পারো তোমরা বলো একটা শিশুর ওপর
করতে আঘাত, যে বয়সে থাকবে মাথায় টোপর
সেই টোপরের সঙ্গে আরো কোর্মা পোলাও দিয়ে
আমার পুতুল তার পুতুলের দেবে সুখের বিয়ে
লজ্জা লাগে ভাবতে আমার, নিজকে পুরুষ নিজে
বুকটা ভাঙে হা-হুতাশে চক্ষু ওঠে ভিজে
তোমারও তো নিজের ঘরে কন্যা বধু বোন
তাদের দিকেও কোনো পশুর থাকলে আয়োজন?
ভাবতে পারো সেদিন তোমার লাগবে কেমন বুকে
ঠিক তেমনই দুঃখে আমি মরছি ধুকে ধুকে
আল্লা তুমি সব পশুকে বানাও মানুষ, দোহাই!
কেউ না জানুক- কি ভয়ানক আগুন আমি পোহাই
আমার বুকের ধনকে নিয়ে করলো যে এই ক্ষতি
তার কন্যাও পায় না যেন এমন পরিণতি
এই কষ্টের আঘাত আমি সইতে পারি না কো
আল্লা তুমি পাঠিয়ে দাও ওপার যাবার সাঁকো
আমার মেয়ের সামনে গিয়ে বলবো আমি- ও মা!
এই পৃথিবীর সব পুরুষের পক্ষ থেকে ক্ষমা
করিস আমায় ধরিস আমায় আগের মতো ওরে
জানিস না তুই তোর জন্য বুকটা আমার পোড়ে?
কন্যা আমার বলবে না তো একটা কথাও জানি
তার মরণের সময় আমি যাইনি একটুখানি
'আব্বু' বলে চিৎকারে তার হচ্ছিলো সব ভারী
কেনো আমি পাইনি তখন শুনতে আহাজারী?
আল্লা তুমি আমায় নিয়ে যাও না মেয়ের কাছে
বাবা-মেয়ের হাজার হাজার কথা জমে আছে।
যেই দুনিয়ায় পাঠাও এমন জানোয়ারের দিল
সেই দুনিয়ায় কন্যাকে ক্যান পাঠালে রাব্বিল !!!
লেখক: আল নাহিয়ান
আরজে, রেডিও ধ্বনি ৯১.২ এফ. এম.
আপনার মতামত লিখুন :
আরও পড়ুন
ভুল করা মোর কন্যার লাগি মন আনচান করে
কন্যা কি আর ভুলের মনেও ফিরবে আমার ঘরে?
ভুল কি ছিলো কন্যা আমার করেছিলো যাহা
পেলেট বাসন ছড়িয়েছিলো ঘরদুয়ারে আহা
খেলনা পুতুল ইটিশ পিটিশ ন্যাকরা তুলো কাঠি
কন্যা আমার এক পা দু'পা ছুটতো হাঁটি হাঁটি
লাল বেগুনি ব্যাগ কাঁধে তার ইশকুলেতে যাওয়া
আমার কাঁধের ওপরই ওর পার্কের সুখ পাওয়া
আধখাওয়া তার চকলেটটায় আমার আধেক ভাগ
পুতুল বিয়ে হয়নি বলে বাবার ওপর রাগ
সারা ঘরে ছড়িয়ে থাকা আমার মেয়ের যতো
স্মৃতি আছে- সেসব এখন দগদগে ঘা, ক্ষত!
একটা খুনী একটা পশু একটা জানোয়ার
আমার অমন ফুলবতীকে করেছে ছারখার
পশু ছাড়া অমন ফুলের পাপড়ি ছেঁড়ে কে রে
খুনী ছাড়া ফুলের ওপর কেউ কি আসে তেড়ে?
কেমনে পারো তোমরা বলো একটা শিশুর ওপর
করতে আঘাত, যে বয়সে থাকবে মাথায় টোপর
সেই টোপরের সঙ্গে আরো কোর্মা পোলাও দিয়ে
আমার পুতুল তার পুতুলের দেবে সুখের বিয়ে
লজ্জা লাগে ভাবতে আমার, নিজকে পুরুষ নিজে
বুকটা ভাঙে হা-হুতাশে চক্ষু ওঠে ভিজে
তোমারও তো নিজের ঘরে কন্যা বধু বোন
তাদের দিকেও কোনো পশুর থাকলে আয়োজন?
ভাবতে পারো সেদিন তোমার লাগবে কেমন বুকে
ঠিক তেমনই দুঃখে আমি মরছি ধুকে ধুকে
আল্লা তুমি সব পশুকে বানাও মানুষ, দোহাই!
কেউ না জানুক- কি ভয়ানক আগুন আমি পোহাই
আমার বুকের ধনকে নিয়ে করলো যে এই ক্ষতি
তার কন্যাও পায় না যেন এমন পরিণতি
এই কষ্টের আঘাত আমি সইতে পারি না কো
আল্লা তুমি পাঠিয়ে দাও ওপার যাবার সাঁকো
আমার মেয়ের সামনে গিয়ে বলবো আমি- ও মা!
এই পৃথিবীর সব পুরুষের পক্ষ থেকে ক্ষমা
করিস আমায় ধরিস আমায় আগের মতো ওরে
জানিস না তুই তোর জন্য বুকটা আমার পোড়ে?
কন্যা আমার বলবে না তো একটা কথাও জানি
তার মরণের সময় আমি যাইনি একটুখানি
'আব্বু' বলে চিৎকারে তার হচ্ছিলো সব ভারী
কেনো আমি পাইনি তখন শুনতে আহাজারী?
আল্লা তুমি আমায় নিয়ে যাও না মেয়ের কাছে
বাবা-মেয়ের হাজার হাজার কথা জমে আছে।
যেই দুনিয়ায় পাঠাও এমন জানোয়ারের দিল
সেই দুনিয়ায় কন্যাকে ক্যান পাঠালে রাব্বিল !!!
লেখক: আল নাহিয়ান
আরজে, রেডিও ধ্বনি ৯১.২ এফ. এম.
আপনার মতামত লিখুন :