খেলাধুলা

কাতারকে হারিয়ে কোপার শেষ আটে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
সোমবার, ২৪ জুন ২০১৯ ইং ১৩:৫৭
NewsRoom

আর্জেন্টিনা

প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। হারলেই বাদ। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে কাতারকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে কোপা আমেরিকার শেষ আটে কোয়ালিফাই করল আর্জেন্টিনা।

এমন বাঁচা-মরার লড়াইয়ে ম্যাচের শুরুতেই লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আগুয়েরো।

ম্যাচের তৃতীয় মিনিটে দারুণ দুটি সুযোগ পায় আর্জেন্টিনা। মেসির বাড়িয়ে দেওয়া বলে ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও কাজে লাগাতে পারেননি মার্টিনেজ। ঠিক পরের মিনিটেই প্রতিপক্ষের ভুলের সুযোগ হাতছাড়া করেননি মার্টিনেজ। নিজেদের ডি-বক্সে থেকে বল ক্লিয়ার করতে গিয়ে কাতারের এক ডিফেন্ডার বল তুলে দেন মার্তিনেসের পায়ে। এবার নিচু শটে জাল জড়ান ইন্টার মিলানের এই ফরোয়ার্ড।

এরপর পুরো খেলায় যেন গোল মিসের মহড়া শুরু করে আর্জেন্টিনা। ২২ মিনিটে আগুয়েরো, ৩৯তম মিনিটে সহজ সুযোগ মিস করেন মার্টিনেজ।

৬০তম মিনিটে আবারও সুযোগ নষ্ট করেন আগুয়েরো। মেসির দেওয়া পাসে বল ডি-বক্সে ফাঁকায় পেয়েও কাজে লাগাতে পারননি তিনি।  ৭৩ মিনিটে অবিশ্বাস্যভাবে সুযোগ মিস করেন মেসিও। পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় বল পেয়ে উড়িয়ে মারেন।

৮২তম মিনিটে দিবালার পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলের দেখা পান আগুয়েরো।

তবে প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফিরতে পারত কাতার। কিন্তু বিরতির ঠিক আগে ডিফেন্ডার বাসামের ফ্রি-কিক পোস্টে লাগলে বেঁচে যায় আর্জেন্টিনা। প্রতিপক্ষের রক্ষণে কয়েকবারই ভীতি ছড়ান তারা।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

স্পোর্টস ডেস্ক সোমবার, ২৪ জুন ২০১৯ ইং ১৩:৫৭ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd