বিজ্ঞান ও প্রযুক্তি

ভারতে নিজস্ব স্টোর চালু করতে চলেছে অ্যাপল

নিউজরুম ডেস্ক
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯ ইং ০৩:৩৯
NewsRoom

ভারতে বিনিয়োগের পরিমাণ বাড়াতে চলেছে আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল। নিজস্ব অনলাইন ওয়েবসাইটের পাশাপাশি নিজস্ব স্টোরও চালু করতে চলেছে এই টেক জায়ান্ট কর্তৃপক্ষ।

কোম্পানির দুই সিনিয়র কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন, আগামী তিন থেকে পাঁচ মাসের মধ্যেই এই অনলাইন অ্যাপল সাইট চালু হয়ে যাবে। আর মুম্বাইয়ে ১২ থেকে ১৮ মাসের মধ্যে নিজস্ব স্টোর করার পরিকল্পনাও রয়েছে তাদের।

বর্তমানে ভারতে অ্যাপলের নিজস্ব কোনও অনলাইন সাইট বা স্টোর নেই। অনলাইন প্ল্যাটফর্ম আমাজন, ফ্লিপকার্ট এবং পেটিএম মলের সঙ্গে অ্যাপল যুক্ত। গ্রাহক এদের থেকে অনলাইন অ্যাপলের সামগ্রী কিনে থাকেন। অ্যাপলের নিজস্ব কোনও স্টোর এতদিন ভারতে ছিল না। এবার মুম্বাইয়ে ক্যালিফোর্নিয়ার টেক জায়ান্ট অ্যাপল এর মধ্য দিয়ে এই প্রথম স্টোর চালু করতে চলেছে।

এক বিবৃতিতে অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা আমাদের গ্রাহকদের ভালবাসি। চাই ভারতীয় গ্রাহকেরা অনলাইন এবং অফলাইন স্টোর দু’ক্ষেত্রেই সমান সুবিধা লাভ করুন। খুব তাড়াতাড়ি অন্যান্য দেশের মতো এই দুই সুবিধা ভারতীয় গ্রাহকেরাও পাবেন। ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি কিছু সেক্টরে বিদেশি বিনিয়োগ নীতি শিথিল করেছে। মোদি সরকারের এই বিদেশি লগ্নির নতুন নীতিকে স্বাগত জানিয়েই অ্যাপল এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

/দ্য ইকোনোমিক টাইমস

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯ ইং ০৩:৩৯ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd