আন্তর্জাতিক

বানরের দেহে সফল অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন

নিউজরুম ডেস্ক
রবিবার, ১৭ মে ২০২০ ইং ০১:৫২
NewsRoom

সম্ভাব্য একটি ভ্যাকসিন বানরের দেহে প্রয়োগে করে এর সফলতা পাওয়া গেছে, যা প্রাণঘাতী করোনাভাইরাসের সুরক্ষা দিতে সক্ষম বলে জানিয়েছেন গবেষকরা।

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) গবেষকরা এ গবেষণা চালান। গবেষকরা এর কার্যকারীতা নিয়ে বেশ আশাবাদী। এর কার্যকারীতা যাচাইয়ে এক হাজার মানুষের দেহে এই ভ্যাকসিনের প্রয়োগ চলছে।

বিবিসি এক অনলাইন প্রতিবেদনে এ খবর প্রকাশ করে জানায়, গবেষক দল প্রথমে একদল বানরের দেহে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঘটানোর কাজ করে। তবে এদের মধ্যে আগে থেকেই ৬টি বানরের দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়। পরীক্ষা শেষে দেখা যায়, অন্যান্য বানরগুলো রোগে আক্রান্ত হলেও এসব বানরের ফুসফুস ও নাকমুখে ভাইরাসটির সংক্রমণ ছড়ায়নি।

প্রতিবেদনে জানানো হয়, যে বানরগুলোর দেহে এ ভ্যাকসিনের প্রয়োগ করা হয়েছিল সেগুলো হলো একজাতের ছোটো লেজওয়ালা বানর। এদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা মানুষের মতোই।

তবে মহামারি করোনাভাইরাসের এই সম্ভাব্য ভ্যাকসিন বানরের ক্ষেত্রে কার্যকর হলেও তা মানুষের ক্ষেত্রেও যে শতভাগ কার্যকর হবে তার নিশ্চয়তা এখনই দেওয়া যাচ্ছে না। অক্সফোর্ডের তৈরি ওই ভ্যাকসিন যুক্তরাষ্ট্রে বানরের দেহে প্রয়োগ করা হয়।

ভ্যাকসিনটির এই পরীক্ষামূলক প্রয়োগের ফলাফলের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি কিংবা অপর কোনো বিজ্ঞানী দল দ্বারা এটি পুনঃপরীক্ষা (রিভিউ) করা হয়নি।

তবে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক স্টিফেন ইভান্স বলছেন, এই পরীক্ষার মান অত্যন্ত উন্নত। আর এটি খুব আশাব্যঞ্জক বটে।

এদিকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ওই একই ভ্যাকসিন যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্বেচ্ছাসেবীর দেহে প্রয়োগের কাজ শুরু হয়েছে। যা এখনো চলছে।

বর্তমানে বিশ্বজুড়ে আরও ১০৭টি সম্ভাব্য করোনাভাইরাস ভ্যাকসিন তৈরির কাজ চলছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক রবিবার, ১৭ মে ২০২০ ইং ০১:৫২ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd