আন্তর্জাতিক

কোভিড-১৯

স্বস্তির নিঃশ্বাস উহানে, লকডাউন প্রত্যাহার

নিউজরুম ডেস্ক
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ ইং ০২:৫১
NewsRoom

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেইয়ের রাজধানী উহান থেকে লকডাউন প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। আজ থেকে উহানে ট্রেন, সড়কে চলাচলকারী সব ধরনের পরিবহন এবং অন্যান্য রেল সংযোগ পুনরায় চালু করে দেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে গোটা বিশ্বে একের পর এক দেশ যখন লকডাউন করে দেওয়া হচ্ছে তখন এর উৎপত্তিস্থল উহানে বুধবার মধ্যরাত থেকে সকল বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মানুষ এখন নির্বিঘ্নে চলাচল করতে পারবে। 

মহামারি করোনার প্রাথমিক ধকল সামলে উঠেছে প্রদেশটি। আজ থেকে উহানে ট্রেন, সড়কে চলাচলকারী সব ধরনের পরিবহন এবং অন্যান্য রেল সংযোগ পুনরায় চালু করে দেওয়া হয়েছে। উহানের বাসিন্দারা এখন চাইলেই শহর ছেড়ে অন্য যে কোনো স্থানে যেতে পারবেন। তবে হেলথ অ্যাপের যারা সবুজ সংকেত পাবেন সেসব সুস্থ বাসিন্দা ও পর্যটকই চলাচল করতে পারবেন।

এদিকে করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো এ সংক্রমণে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। গত সোমবার গোটা চীনে করোনা আক্রান্ত কেউ মারা যায়নি।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে ওই শহর থেকেই ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হলে গত ২৩ জানুয়ারি পুরো উহান লকডাউন করে দেওয়া হয়। এরপরই বেইজিং কর্তৃপক্ষ শহরটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। ঘরবন্দি করে রাখে ১ কোটিরও বেশি মানুষকে।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ ইং ০২:৫১ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd