আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ৬০ হাজার রোগী শনাক্ত

আক্রান্ত ৩১ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ৮ জুলাই ২০২০ ইং ২৩:৪৫
NewsRoom

করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তে রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে সর্বোচ্চ ৬০ হাজার আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা দেশটিতে এ নিয়ে ৩১ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে সংক্রমণের ঘটনা বাড়ছে। গত কয়েক দিনে শনাক্ত হওয়া রোগীদের অর্ধেকই পাওয়া গেছে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং টেক্সাসে।
 
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ২৮ হাজার ২৯২। এরমধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৪২৪ জনের।

গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রে নতুন আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম থাকলেও মঙ্গলবার আক্রান্তের সংখ্যা আকস্মিকভাবে বেড়ে গেছে। দেশটির বেশ কয়েক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সতর্ক করে দিয়ে বলেছেন, স্বাধীনতা দিবসের ছুটির কারণে নতুন আক্রান্তের তথ্য সামনে আসায় বাধা পড়ায় শনাক্তের সংখ্যা কম হয়ে থাকতে পারে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্তদের মৃত্যুহার খানিকটা কমে আসার ঘটনাকে সাফল্য হিসেবে হাজির করতে চাইছেন সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি মনে করছেন, মৃত্যুহার নিম্নগামী হলেও তা স্বস্তি পাওয়ার মতো কিছু নয়। এই ভাইরাসের নেতিবাচক প্রভাব আরও বিস্তৃত পরিসরে ব্যপ্ত। মঙ্গলবার (৭ জুলাই) এক লাইভ স্ট্রিম প্রেস কনফারেন্সে তিনি মার্কিন জনগণকে সতর্ক করে বলেছেন, ‘মিথ্যা আত্মতুষ্টিতে ভুগবেন না’

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

আন্তর্জাতিক ডেস্ক বুধবার, ৮ জুলাই ২০২০ ইং ২৩:৪৫ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd