শিক্ষা
৫ শিক্ষককে অব্যাহতি দিল ঢাবি
শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কাজে যোগদান না করায় চার শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয় তার আবেদনের পরিপ্রেক্ষিতে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ৫ শিক্ষককে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সদস্য।
চাকরি থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন-পপুলেশন সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল ইসলাম, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ইয়াসমিন আকতার ও মো. মহসীন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক রাদিয়া তাইসির ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো.আজমেরী ফেরদৌস।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ওই সদস্য জানান, শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কাজে যোগদান না করায় কামরুল ইসলাম, ইয়াসমিন আকতার, মো. মহসীন ও রাদিয়া তাইসিরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। মো. আজমেরী ফেরদৌসকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘এসব শিক্ষক বিদেশে গিয়ে আর ফিরে আসেনি। আমরা তাদের বারবার ফিরে আসতে অনুরোধ করেছি। কিন্তু তারা ফিরে আসেনি। তাই আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন