বাংলাদেশ রাজধানী
সরকারি ওষুধ চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়া নার্স বরখাস্ত
সরকারি ওষুধ চুরির অভিযোগে আটক হওয়া ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সিনিয়র নার্স তপন কুমার বিশ্বাসকে বরখাস্ত করা হয়েছে।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম জানান, তপন কুমার ওষুধসহ গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে মামলা হয়েছে। নিয়ম অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে।
গত ৯ জুন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল গেটের সামনে থেকে ওষুধসহ গোয়েন্দা সংস্থার হাতে গ্রেপ্তার হন তপন কুমার। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
নার্সিং ইনস্টিটিউট সূত্রে জানা যায়, তপন কুমার সরকারি ওষুধ চুরি সিন্ডিকেটের অন্যতম সদস্য। দীর্ঘদিন ধরেই তিনি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য বিনামূল্যে আসা বিভিন্ন ওষুধ চুরি করে বাইরে বিক্রি করতেন।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন