বাংলাদেশ জাতীয়

ঈদে কারাবন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ

নিউজরুম ডেস্ক
শনিবার, ২৩ মে ২০২০ ইং ০২:৩৬
NewsRoom

করোনা সংক্রমণ রোধে আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দেশের কারাগারগুলোতে বন্দীদের সঙ্গে তাঁদের স্বজনদের সাক্ষাৎ বন্ধ থাকছে। করোনার প্রভাব কমার আগ পর্যন্ত সাক্ষাৎ কার্যক্রম আর চালু হচ্ছে না।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত এপ্রিলে সারা দেশের ৬৮ কারাগারে বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ করে দেয় কারা কর্তৃপক্ষ।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম বলেন, দেশে যখন থেকে করোনার প্রকোপ শুরু হয়েছে তখন থেকেই কারাগারে বন্দীদের সাথে স্বজনদের সাক্ষাৎ বন্ধ রয়েছে। অনির্দিষ্টকালের জন্য এবং পরিস্থিতি ভালো হওয়ার আগ পর্যন্ত সাক্ষাৎ কার্যক্রম বন্ধই থাকবে।

কারা অধিদপ্তর সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশের ছয়টি কারাগারে বন্দী ও কারারক্ষী মিলে ৪৬ জন আক্রান্ত হয়েছেন। বন্দী ও কারারক্ষী মিলে কোয়ারেন্টাইনে আছেন ২৭৯ জন। এই পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরে কারাগারে বন্দীদের সঙ্গে তাঁদের স্বজনদের সাক্ষাৎ বন্ধ থাকছে।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক শনিবার, ২৩ মে ২০২০ ইং ০২:৩৬ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd