বাংলাদেশ জাতীয়
২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত ছাড়াল ৩০ হাজার
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৬৯৪ জন। একই সময়ে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে ভাইরাসটিতে দেশে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৩০ হাজার ছাড়াল। মৃত্যু হয়েছে ৪৩২ জনের।
শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৯ হাজার ৭২৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরও ১ হাজার ৬৯৪ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একদিনে সর্বোচ্চ ২৪ জন মারা গেছেন।
দেশে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৩ হাজার ৮৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ২০৫ জনে দাঁড়িয়েছে। মোট মৃত্যু হয়েছে ৪৩২ জনের।
ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৮৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ১৯০ জনে।
মারা যাওয়া ব্যক্তিদের বয়স, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬ জন , ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন।
গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় সংক্রমিত ১ হাজার ৭৭৩ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। আর মারা গিয়েছিলেন ২২ জন।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন