বাংলাদেশ অপরাধ

ময়মনসিংহে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খুন

নকুল চন্দ্র দে পাপ্পু | ময়মনসিংহ প্রতিনিধি
শুক্রবার, ১ মে ২০২০ ইং ১৯:০৩
NewsRoom

আজ শুক্রবার ভোররাতে ময়মনসিংহ শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের তৌহিদুল ইসলাম খান(২৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত ওই শিক্ষার্থী নেত্রকোনা জেলার আটপাড়া থানার রামেশ্বরপুর গ্রামের সাইকুল ইসলাম খানের ছেলে বলে জানা গেছে। শুক্রবার (১ মে) ভোররাতে নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকারর একটি ছাত্র মেছে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ এবং র‍্যাব-১৪ এর সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিদর্শন করেন।

ময়মনসিংহ নগরীর ৩ নং ফাঁড়ির অফিসার ইনচার্জ দুলাল উদ্দিন আকন্দ জানান, প্রাথমিকভাবে পুলিশের কাছে সে জবানবন্দি দিয়েছে। নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় জনৈক আদিলের বাসায় ভাড়া থাকতেন ওই শিক্ষার্থী। সেহেরি খাওয়ার পূর্বে ভোরে তার কক্ষে ঢুকে দূর্বৃত্তরা ছুরিকাঘাত করে। পরে শিক্ষার্থীর ডাক চিৎকারে বাড়ির লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার দেয়া জবানবন্দি মতে আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আপনার মতামত লিখুন :

নকুল চন্দ্র দে পাপ্পু | ময়মনসিংহ প্রতিনিধি শুক্রবার, ১ মে ২০২০ ইং ১৯:০৩ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd