বাংলাদেশ জাতীয়
কোভিড-১৯
২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫৪, মৃত্যু ৩
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জন নতুন সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৮ জনে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে আইইডিসিআর'র মীরজাদী সেব্রিনা জানান, মোট ৯৮১টি পরীক্ষা করা হয় গত ২৪ ঘণ্টায়। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৯ জনই ঢাকা শহরের। একজন ঢাকার একটি উপজেলার। বাকিগুলো দেশের বিভিন্ন স্থানের। ৫৪ জনের মধ্যে পুরুষ ৩৩, নারী ২১।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) সানিয়া তাহমিনা জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয় ৯৮১টির। সাতটি কেন পরীক্ষা হয়নি সাতজনের। এর কারণ পরে জানানো হবে।
সানিয়া তাহমিনা বলেন, নমুনাগুলোর মধ্যে ঢাকা থেকে সংগ্রহ করা হয় ঢাকায় ৫৬৩টি। বাকিগুলো ঢাকার বাইরে থেকে এসেছে।
ব্রিফিংয়ে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সী ৫ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ১৫ জন, ৩১ থেকে ৪০ বছর বছর বয়সী ১০ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৭ জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১০ জন। নতুন আক্রান্ত ৫৪ জনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রাজধানী ঢাকায় ৩৯ জন শনাক্ত হয়েছেন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর থেকে প্রায় নিয়মিত কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর দিচ্ছিল আইইডিসিআর। সবশেষ হিসাবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২১৮। মারা গেছেন ২০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন।
প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে; যার মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখা। মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র্যাব ও পুলিশ।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১৪ লাখ ৩৪ হাজারের বেশি। মারা গেছেন ৮২ হাজারের বেশি মানুষ। তবে তিন লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন