বাংলাদেশ জাতীয়
দেশে করোনায় আক্রান্ত আরও ২, মোট ৫১: আইইডিসিআর
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৫১ জনের আক্রান্তের ঘটনা ঘটল।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।
আইইডিসিআর জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের নতুন করে নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও ৬ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ২৫ জন।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতিমধ্যে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি চলছে। আজ মঙ্গলবার এ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ৭ লাখ ৮৫ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন প্রায় ৩৭ হাজার ৮২০ জন। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন