বাংলাদেশ আইন ও আদালত

কাশিমপুর কারাগারে যুদ্ধাপরাধী মামলার আসামির মৃত্যু

নিউজরুম ডেস্ক
রবিবার, ২২ মার্চ ২০২০ ইং ২২:২৬
NewsRoom

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মিজানুর রহমান মিন্টু (৬৭) নামে এক যুদ্ধাপরাধী মামলার আসামির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

মৃত মিজানুর রহমান ময়মনসিংহের কোতোয়ালি থানার নাওমহন এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. বাহারুল ইসলাম জানান, মিজানুর রহমান মিন্টু সন্ধ্যা সোয়া ৬টার দিকে কারাগারের ভেতর বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে কারা হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান মিন্টুকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন রয়েছে। ২০১৫ সালের ২ অক্টোবর গ্রেফতারের পর ওই বছরের ২৪ অক্টোবর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় মিন্টুকে। তার হাজতি নম্বর ছিল ৩৫৫৫/২০১৫।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক রবিবার, ২২ মার্চ ২০২০ ইং ২২:২৬ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd