বাংলাদেশ অপরাধ

ফেসবুকে প্রেমিকার ছবি পোস্ট করায় বন্ধুকে খুন 

নকুল চন্দ্র দে পাপ্পু, ময়মনসিংহ প্রতিনিধি
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০ ইং ০৪:৩৯
NewsRoom

বন্ধুর প্রেমিকার ছবি দিয়ে ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দেয়ায় কাওসার হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে একই এলাকার কিছু তরুণ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় হত্যার মূলহোতা সাগরকে আটক করেছে পুলিশ।

নিহত কাওসার স্থানীয় হৃদয় প্রাইভেট স্কুলের নবম শ্রেণির ছাত্র। সে সদর উপজেলার চুরখাই ইউনারপার এলাকার বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে বলে জানা গেছে।

কোতুয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, নাহিদ নামে এক ছেলের প্রেমিকার ছবি নিয়ে কাওসার তার ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাস দেয়। পরে ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে আজ সকালে ওদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর এক পর্যায়ে সাগর ও সিয়াম ও অজ্ঞাত আরও দু'জন মিলে কাওসারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ভর্তি করেন। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। অন্যান জরিতদের আটক করতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :

নকুল চন্দ্র দে পাপ্পু, ময়মনসিংহ প্রতিনিধি বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০ ইং ০৪:৩৯ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd