বাংলাদেশ দুর্ঘটনা
চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে ভবন ধস, নিহত ৭
চট্টগ্রামের পাথরঘাটা এলাকার একটি বাড়িতে গ্যাস লাইন বিস্ফোরণে ভবন ধসে ৭ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও ২৫ জন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের বড়ুয়া বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা সাতজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রথম অবস্থায় পাঁচজনকে মৃত্যু ঘোষণা করা হয়। পরে আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে আহত ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিমউদ্দিন জানিয়েছেন, গ্যাস লাইন বিস্ফোরণে একটি ভবনের দেয়াল ধসে পড়ার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। দেয়ালের নিচে মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধসে পড়া ভবনের দেয়ালের নিচে পথচারী চাপা পড়ে আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসিন জানান, রোববার সকালে পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডের বড়ুয়া বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে। ওই বাড়ি থেকে আহত বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ‘রান্নাঘরের গ্যাস থেকে বিস্ফোরণ ও আগুনের কথা বলেছে ওই বাড়ির বাসিন্দারা। আমরা এখনো বিস্তারিত জানতে পারিনি।’

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন