বাংলাদেশ আইন ও আদালত
স্কুলশিক্ষার্থী গণধর্ষণ ও হত্যা মামলার রায়: ৪ জনের মৃত্যুদণ্ড
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ওয়াইজনগর এলাকায় রুমানা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-মো. আব্দুল হাকিম, রহমান মিয়া, ফাইজুল ইসলাম ও এনামুল ইসলাম। এদের মধ্যে আব্দুল হাকিম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন বাকিরা পলাতক।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৬ জুলাই স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রী রুমানাকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। পরে স্কুলের পাশের একটি পাটক্ষেতে পালাক্রমে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এ ঘটনায় নিহত রুমানার চাচা কদম আলী বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে চার জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি দুই জনকে খালাস দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) একেএম নুরুল হুদা রুবেল। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নুরুজ্জামান হোসেন।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন