বাংলাদেশ অপরাধ

ময়মনসিংহে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার

নকুল চন্দ্র দে পাপ্পু, ময়মনসিংহ প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ ইং ০৩:৫৬
NewsRoom

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে টাকা নিয়ে স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে ‘স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন হয়েছেন’। এ ঘটনায় ‘ঘাতক স্বামী’ সবুজ মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ওই নারীর নাম লাকী আক্তার (২১)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৌর শহরের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আহমেদ কবির এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, গত চার বছর আগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আঃ কাদিরের ছেলের সঙ্গে ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া এলাকার মতিউর রহমানের কন্যা লাকীর বিয়ে হয়। তাদের সংসারে তিন বছরের এক কন্যা সন্তানও রয়েছে। সেই সন্তানের জন্য সরকারিভাবে ২০ হাজার টাকা অনুদান পেয়েছে লাকী। কিন্তু ওই টাকা নিয়ে গত তিনদিন আগে সবুজ মিয়ার স্ত্রী লাকী আক্তার তার বাবার বাড়িতে চলে আসেন।

তিনি আরও জানান, এরপর গতকাল মঙ্গলবার রাতে স্বামী সবুজ মিয়া তার শ্বশুরবাড়িতে বেরাতে আসেন। আজ সকালে অনুদানের ২০ হাজার টাকা স্ত্রীর কাছে চাইলে সবুজের সঙ্গে ঝগড়া ও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী সবুজ ছুরি দিয়ে তার স্ত্রীকে আঘাত করে। পরে স্বজনরা তাকে গুরতর আহত অবস্থায় উপজেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক লাকীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ একটি ছুরিসহ ঘাতক স্বামী  সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছে। 

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

নকুল চন্দ্র দে পাপ্পু, ময়মনসিংহ প্রতিনিধি বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ ইং ০৩:৫৬ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd