বাংলাদেশ অপরাধ
জলদস্যুদের আতঙ্কে জেলেরা
আবারও গভীর সমুদ্রে জেলেদের ট্রলার জলদস্যু বাহিনীর কবলে পড়ছে। মাঝ সমুদ্রে ইতোমধ্যে বেশ কয়েকজন হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। জলদস্যু আতঙ্ক উপকূলের মৎস্যজীবীদের মধ্যে নতুন করে ছড়িয়ে পড়েছে। মৎস্যজীবীদের নেতারা সমুদ্রে প্রশাসনের তৎপরতা বৃদ্ধির দাবি করেছেন।
বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের মন্নান মাঝিকে ২৫ আগস্ট ট্রলারে ডাকাতি করার সময় পিটিয়ে সাগরে ফেলে দেয় জলদস্যুরা। শুধু মন্নান মাঝি নয়, একই ট্রলারের মিজান নামের আরেকজনকেও সমুদ্রে ফেলে ট্রলারের ইঞ্জিন বিকল করে দেয় তারা। এ সময় ট্রলারের রসদ, মাছ ও টাকা ছিনিয়ে নেয় জলদস্যুরা। বিকল হওয়া ট্রলারে ৮ জন জেলে সমুদ্রে ৮ দিন ভেসে থাকার পরে অন্য জেলে ট্রলার উদ্ধার করে তাদের।
উপকূল জুড়ে এ ঘটনার পর জেলেদের মধ্যে নতুন করে জলদস্যু আতঙ্ক তৈরি হয়েছে।
আশ্বাস দেয়া হলেও আমরা এখনও পর্যন্ত র্যাব ক্যাম্প পাইনি। র্যাব ক্যাম্প স্থাপন করলে এখানে জলদস্যুদের আসার সম্ভাবনা কমে যাবে বলে জানান বাংলাদেশ ফিশিং বোট মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
প্রধানমন্ত্রী গত বছরের নভেম্বরে সুন্দরবনে র্যাবের একের পর এক অভিযানে জলদস্যু বাহিনীগুলোর আত্মসমর্পণের পর সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন