বাংলাদেশ জাতীয়

রোহিঙ্গাদের মোবাইলসেবা বন্ধের নির্দেশ দিয়েছে বিটিআরসি

নিউজরুম ডেস্ক
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯ ইং ০৩:১০
NewsRoom

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মোবাইলসেবা বন্ধের জন্য মোবাইল ফোন অপারেটরদের নির্দেশনা দিয়েছে।

সোমবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশের পর বিটিআরসি এ পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে। 

নির্দেশনার চিঠিতে অপারেটরদের বলা হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা ও গুরুত্ব বিবেচনা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসুরক্ষার স্বার্থে রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে মোবাইল সুবিধাদি না পায় এ বিষয়টি নিশ্চিতের জন্য আপনাদের সংস্থাসমূহকে নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু কমিশন থেকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকারী কমিটি থেকে এবং বিভিন্ন পত্র-পত্রিকা, গণমাধ্যমে প্রকাশিত খবর, আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যাপক হারে সিম/রিম ব্যবহার-সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। 

চিঠিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে কোনো ধরনের সিম বিক্রি, রোহিঙ্গা জনগোষ্ঠীর সিম ব্যবহার বন্ধ তথা রোহিঙ্গা জনগোষ্ঠীকে মোবাইল সুবিধাদি না দেয়া-সংক্রান্ত সব ব্যবস্থা নিশ্চিত করে বিটিআরসিকে অবহিতকরণের জন্য নির্দেশ দেয়া হয়। 
 
আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯ ইং ০৩:১০ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd