বাংলাদেশ আইন ও আদালত

রেণুর পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয় 

নিউজরুম ডেস্ক
বুধবার, ২৮ আগষ্ট ২০১৯ ইং ০৪:২৬
NewsRoom

সন্তানকে স্কুলে ভর্তি করানোর বিষয়ে খোঁজ নিতে গিয়ে রাজধানীর উত্তর বাড্ডায় গণপিটুনিতে নিহত হন তাসলিমা বেগম রেণু। এ ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার ও বাড্ডা থানার ওসিসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান।

এর আগে গত ১৬ আগস্ট গণপিটুনিতে তাসলিমা বেগম রেণুর নিহত হওয়ার ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট দায়ের করা হয়। রেণুর বোন নাজমুন নাহার নাজমা ও ভাতিজা সৈয়দ নাছির উদ্দিন বাদী হয়ে এ রিট দায়ের করেন।

প্রসঙ্গত, গত ২০ জুলাই সকালে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেণুকে পিটিয়ে হত্যা করা হয়। স্কুলটিতে নিজের চার বছরের মেয়েকে ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। রাজধানীর মহাখালীতে চার বছরের মেয়ে ও মাকে নিয়ে থাকতেন রেণু। দুই বছর আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। তার ১১ বছরের একটি ছেলেও রয়েছে। ছেলেটি বাড্ডায় বাবার সঙ্গে থাকে।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক বুধবার, ২৮ আগষ্ট ২০১৯ ইং ০৪:২৬ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd