বাংলাদেশ আইন ও আদালত

রিফাত হত্যা: গ্রেপ্তার হলেন মিন্নি

নিউজরুম ডেস্ক
বুধবার, ১৭ জুলাই ২০১৯ ইং ০৮:৩২
NewsRoom

আয়েশা সিদ্দিকা মিন্নি

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এর আগে সকালে ১০টার দিকে রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ লাইনে নেয়া হয়।

তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদে রিফাত হত্যায় মিন্নির সংশ্লিষ্টতা পায় পুলিশ। এরপর তাঁকে রিফাত হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সকালে মিন্নিকে পুলিশ লাইনে নেওয়ার পর পুলিশ সুপার মারুফ হোসেন জানান, মিন্নি রিফাত শরীফ হত্যা মামলার এক নম্বর সাক্ষী। তাই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনা পুলিশ লাইন্সে আনা হয়েছে। তাঁর সঙ্গে তাঁর বাবা মোজাম্মেল হোসেন কিশোরও রয়েছেন।

এর আগে রিফাত হত্যায় মিন্নির সংশ্লিষ্টতা রয়েছে, এমন অভিযোগ এনে গত শনিবার আয়শা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবিতে সংবাদ সম্মেলন করেন নিহত রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ।

এরপর রোববার রিফাতের বাবার এই বক্তব্যকে বানোয়াট ও মনগড়া দাবি করে সংবাদ সম্মেলন করেন আয়েশা সিদ্দিকা মিন্নি। 

অন্যদিকে রোববার বরগুনা প্রেসক্লাবের সামনে ‘বরগুনায় সর্বস্তরের জনগণ’ ব্যানারে একটি মানববন্ধন করা হয়। মানববন্ধনে মিন্নিকে গ্রেপ্তারের দাবি তোলা হয়।

উল্লেখ্য, গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক বুধবার, ১৭ জুলাই ২০১৯ ইং ০৮:৩২ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd