বাংলাদেশ জেলা

মিন্নিকে গ্রেপ্তারের দাবি রিফাতের বাবার

নিউজরুম ডেস্ক
রবিবার, ১৪ জুলাই ২০১৯ ইং ০২:৩২
NewsRoom

বরগুনার আলোচিত রিফাত হত্যায় এবার মিন্নির বিরুদ্ধে অভিযোগ এনে তাকে গ্রেপ্তার ও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ।

শনিবার রাত ৮টার দিকে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি  এ দাবি করেন।

নিহত রিফাত শরীফের বাবা অভিযোগ করে বলেন, ‘আয়েশা সিদ্দিকা মিন্নি আগে নয়ন বন্ডকে বিয়ে করেছিল। ওই বিয়ে গোপন করে রিফাত শরীফকে বিয়ে করে মিন্নি। বিষয়টি আমাদের জানায়নি মিন্নি এবং তার পরিবার। কাজেই রিফাত শরীফ হত্যার পেছনে মিন্নির মদদ রয়েছে। তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনলে সব বিষয় পরিষ্কার হয়ে যাবে।’

রিফাত হত্যায় মিন্নি জড়িত রয়েছে এমন অভিযোগ করে তিনি জানান, রিফাত হত্যার ভিডিও ফুটেজ দেখে তিনি ধারনা করছেন তার ছেলেকে হত্যায় স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি জড়িত। মিন্নি তার স্বামীকে রক্ষা করতে হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা না করে, রিফাতকে যদি জড়িয়ে ধরত তাহলে তার ছেলে নির্মম হত্যার শিকার হতো না।

রিফাতের বাবা দুলাল শরীফ প্রশ্ন করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটেজে দেখা যায়, আসামীরা মিন্নির ওপর চড়াও হয়নি এবং মিন্নি কোনোভাবে আক্রান্ত হয়নি। কেন মিন্নি আক্রান্ত হয়নি?

তিনি আরও বলেন, 'ঘটনার দিন রিফাতকে ছাড়া কলেজে গেলেও ঘটনার কিছু সময় আগে রিফাতকে বাসা থেকে কলেজে ডেকে নিয়ে যায় মিন্নি। কারণ হত্যাকারীদের সঙ্গে মিন্নির আগে থেকে যোগাযোগ ছিল।'

তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিন্নিকে গ্রেপ্তারে এখন পর্যন্ত পুলিশের কাছে তিনি কোনো অভিযোগ করেননি বলে জানান।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক রবিবার, ১৪ জুলাই ২০১৯ ইং ০২:৩২ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd