বাংলাদেশ আইন ও আদালত

রিফাত হত্যা: ২ আসামি রিমান্ডে

নিউজরুম ডেস্ক
শনিবার, ১৩ জুলাই ২০১৯ ইং ০৭:৩৫
NewsRoom

বরগুনায় আলোচিত রিফাত হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি রাব্বি আকনের সাতদিন এবং জড়িত সন্দেহে গ্রেপ্তার কামরুল হাসান সাইমুনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শুক্রবার (১২ জুলাই) বিকেলে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজি রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, আকনকে আদালতে হাজির করে ১০ দিন এবং সাইমুনের পুনরায় পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আকনের সাতদিন এবং সাইমুনের তিনদিন রিমান্ড মঞ্জুর করেন।

বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানিয়েছেন, শুক্রবার বিকেল পর্যন্ত রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত ৬ জনসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ মামলায় এখন পর্যন্ত ৭ জন আসামি হত্যার দায় স্বীকার করেছে। ২ জুলাই ভোররাতে মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। এ ঘটনায় বর্তমানে ছয়জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়াও আরিয়ান শ্রাবণ, টিকটক হৃদয়কে ৫ দিন ও রাতুল সিকদারকে ৩ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রীর উপস্থিতিতে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়শা আক্তার মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তার স্বামীকে বাঁচাতে পারেননি। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বিকেলে চিকিৎসাধীন মারা যান।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক শনিবার, ১৩ জুলাই ২০১৯ ইং ০৭:৩৫ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd