বাংলাদেশ অপরাধ
নারায়ণগঞ্জে ইয়াবাসহ ভূয়া সাংবাদিক আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪৩০ পিস ইয়াবাসহ রাহাত ইসলাম ওরফে রুবেল (২৮) নামে এক ভূয়া সাংবাদিক আটক করেছে র্যাব-১১। এ সময় তার কাছ থেকে ১টি সাংবাদিক পরিচয়পত্রও জব্দ করা হয়।
বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
জসীম উদ্দীন জানান, বুধবার মধ্যে রাতে গোপন সূত্রে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযানে নামে র্যাব। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি চেয়ার কোচে তল্লাশি করে ‘দৈনিক মাতৃজগত’ পত্রিকার পরিচয়পত্র ও ৪৩০ পিস ইয়াবাসহ রুবেলকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক রুবেল দীর্ঘদিন যাবৎ সাংবাদিক পরিচয় দিয়ে যাত্রীবেশে অভিনব কায়দায় কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। সাংবাদিকতা তার একটি ছদ্মবেশ মাত্র। এ পেশার আড়ালে সে ইয়াবা ব্যবসা করে আসছে।
আটক রুবেল কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন