বাংলাদেশ আইন ও আদালত
হত্যাকারীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সীমান্তে রেড অ্যালার্টের নির্দেশ
প্রকাশ্যে কোপানোর দৃশ্য।
বরগুনায় কলেজ রোড এলাকায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতরা যেন দেশ ত্যাগ করতে না পারে, সে জন্যে সরকারকে সীমান্তে ‘রেড এলার্ট’ ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৭ জুন) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে এই আদেশ দেন।
এর আগে বরগুনায় দিন-দুপুরে স্ত্রীর সামনে স্বামী রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনাটিকে খুবই দুঃখজনক উল্লেখ করে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা দুপুর ২টার মধ্যে জানাতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বলেন হাইকোর্ট।
এরপর মধ্যাহ্নবিরতির পর আদালতের কার্যক্রম শুরু হলে আদালত বলেন, আসামিরা যেন দেশত্যাগ করতে না পারেন, এ ব্যাপারে পুলিশপ্রধানকে জানিয়ে দিন। আদালত আরও বলেন, আপনি আমাদের বিষয়টির অগ্রগতি জানাবেন। কোনো অনিয়ম দেখা দিলে আমরা তা নজরে রাখব।
ডিপুটি অ্যাটর্নি জেনারেলকে আগামী ৪ জুলাই আদালতে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বুধবার (২৬ জুন) বরগুনার কলেজ সড়কে দিনদুপুরে স্ত্রীর আয়েশা আক্তারের সামনে রিফাত শরীফকে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সে হামলার ভিডিও চিত্র ছড়িয়ে পড়ে। নৃশংস ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, সন্ত্রাসীদের হাত থেকে স্বামীকে বাঁচাতে রিফাত শরীফের স্ত্রী আয়েশা প্রাণপণ চেষ্টা করেও হামলাকারীদের থামাতে পারেননি।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন