বাংলাদেশ জাতীয়
বগুড়া উপনির্বাচনে জয়ী বিএনপি
বগুড়া ম্যাপ
বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে বিএনপি প্রার্থী গোলাম মো. সিরাজ জয়লাভ করেছেন। সোমবার ইভিএমে ভোট শেষ হওয়ার সাড়ে তিন ঘণ্টার মাথায় জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুব আলম শাহ ফলাফল ঘোষণা করেন।
ধানের শীষ প্রতীকে গোলাম মো. সিরাজ পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী এস এম টি জামান নিকেতা নৌকা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ২৯৭ ভোট।
একাদশ জাতীয় সংসদে বিএনপির আসন সংখ্যা ৬। এছাড়া সংরক্ষিত আসনের একজন নারী সদস্য রয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদরের এ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য হওয়া এ আসনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ইভিএমে ভোট চলে।
নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেস, মুসলিম লীগ ছাড়াও দুজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেছেন।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৯১ হাজার ৬৬৮ জন ও মহিলা এক লাখ ৯৫ হাজার ৭৯০ জন। ১৪১টি ভোটকেন্দ্রের ৯৬৫টি ভোটকক্ষ রয়েছে।
/বিডিনিউজ ২৪

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন