বাংলাদেশ জাতীয়
আসন্ন শীতে করোনার দ্বিতীয় তরঙ্গ আসতে পারে: ওবায়দুল কাদের
বিশেষজ্ঞদের মতে আসন্ন শীতে বাংলাদেশে করোনার দ্বিতীয় তরঙ্গ দেখা দিতে পারে। তাই এখন থেকেই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। এমনটাই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কাদের এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের শক্তির উৎস দেশের জনগণ, বন্দুকের নল নয়।
আওয়ামী লীগের শিকড় মাটির অনেক গভীরে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মাটি ও মানুষের দল হিসেবে জনমানুষের বুকের গভীরে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ঠাঁই করে নিয়েছে।
ওবায়দুল কাদের বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও সংকটে ৭০ বছর ধরে জনগণের পাশে থেকেছে আওয়ামী লীগ। তাই যাঁরা মনে করেন আওয়ামী লীগের অবস্থান তাসের ঘরের মতো, তাঁরা বোকার স্বর্গে বাস করছেন।
প্রকৌশলীদের উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের শক্তিশালী ভূমিকা রাখতে হবে।
কাদের বলেন, ‘আপনাদের নিজস্ব মেধা ও শ্রম দিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেওয়ার পাশাপাশি যেকোনো অনিয়ম, দুর্নীতি ও অপচয়ের বিরুদ্ধে সচেষ্ট থাকতে হবে।’
আইডিইবির সভাপতি এ কে এম হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন