বাংলাদেশ জাতীয়

বন্যায় ডুবে মারা গেছে ৭ জন

নিউজরুম ডেস্ক
বুধবার, ১২ আগষ্ট ২০২০ ইং ০২:০১
NewsRoom

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় বন্যার পানিতে ডুবে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে লালমনিরহাটে একজন, টাঙ্গাইলে একজন, কিশোরগঞ্জে তিনজন, ঢাকায় একজন ও গাজীপুরে একজন।

গত ৩০ জুন থেকে মঙ্গলবার (১১ আগস্ট) পর্যন্ত বন্যার পানিতে ডুবে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ জনে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বর্তমানে দেশের ৩৩ জেলায় বন্যা চলছে। বন্যাকবলিত সব জেলায় (৩০ জুন থেকে ৯ আগস্ট পর্যন্ত) ডায়রিয়া, পানিতে ডুবে, বজ্রপাতে, সাপের কামড়ে ও অন্যান্য কারণে মোট ১৯৮ জনের মৃত্যু হয়েছে।

সূত্র আরও জানায়, স্বাস্থ্য অধিদফতরের ২ হাজার ৭৭৫ জনের একটি মেডিকেল টিম বন্যাকবলিত জেলাগুলোতে চিকিৎসা সেবা প্রদান করছে। মেডিকেল টিম এ পর্যন্ত ডায়রিয়ায় ১৪ হাজার ৫৭০ জন, শ্বাসতন্ত্রের প্রদাহ (আরটিআই) ৪ হাজার ৭০৯, বজ্রপাতে ৪৭, সাপের কামড়ে ৫১, পানিতে ডুবে ১৬৬, চর্মরোগে ৮ হাজার ২১৭, চোখের প্রদাহ ৯৬৮, আঘাতপ্রাপ্ত ৮১০ এবং অন্যান্য রোগে আক্রান্ত ১০ হাজার ৫২৪ জনসহ মোট ৩৮ হাজার ৬০১ জনকে চিকিৎসা প্রদান করেছে।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক বুধবার, ১২ আগষ্ট ২০২০ ইং ০২:০১ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd