বাংলাদেশ রাজধানী

ওয়ারীর লকডাউন উঠল, ১৯ দিনে শনাক্ত ৮০

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৫ জুলাই ২০২০ ইং ০৬:০৮
NewsRoom

করোনা ভাইরাসে প্রাদুর্ভাব ঠেকাতে গত ৪ জুলাই ভোর ৬টা থেকে ২১ দিনের জন্য রাজধানীর ওয়ারী এলাকার একাংশ লকডাউন করা হয়েছিল। সময়সীমা পূরণ হওয়ায় শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে লকডাউন তুলে নেয়া হয়। লকডাউন চলাকালে ৪ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ৩০৯ জন করোনা টেস্ট করা হয়। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮০ জন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেন।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআর থেকে লকডাউনের সময় বাড়ানোর নতুন কোনো নির্দেশনা না থাকায় এবং ১ম ও ২য় সপ্তাহের তুলনায় সংক্রমণের হার তুলনামূলকভাবে হ্রাস পাওয়ায় লকডাউন তুলে নেয়া হয়েছে।

জানা গেছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে মাইকিং করা হচ্ছে, যা আগামী ৩০ জুলাই পর্যন্ত চলমান থাকবে। মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতে মসজিদ ও ধর্মীয় উপাসনালয়গুলো হতে শুক্রবার দিনব্যাপী বারবার ঘোষণা দেয়া হয়। এছাড়া লকডাউন এলাকায় করোনা টেস্টিং বুথ ও ই-কমার্সের মাধ্যমে খাদ্যসামগ্রী সরবরাহসহ অন্যান্য সেবা ৩০ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। স্বাস্থ্য অধিদফতর নতুন করে প্রয়োজনীয়তা অনুভব করলে তবে পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুসরণপূর্বক প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক শনিবার, ২৫ জুলাই ২০২০ ইং ০৬:০৮ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd