খেলাধুলা
৯৫ রানের হারে শেষ হল বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
কার্ডিফে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ৯৫ রানে হেরেছে বাংলাদেশ। ভারতের ছুড়ে দেওয়া ৩৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৯.৩ বলে ২৬৪ রানে অল আউট হয়েছে টাইগাররা।
ইনিংসের শুরুটা দেখেশুনেই শুরু করেন সৌম্য এবং লিটন। দশম ওভারের চতুর্থ বলে গিয়ে সৌম্য সরকারের ফেরার মধ্য দিয়ে ৪৯ রানের জুটি ভাঙে বাংলাদেশের। সৌম্য ২৯ বলে ২৫ রান করে ক্যাচ আউট হন। উইকেটে নেমেই অসাধারণ এক ইয়র্কারে সাকিবের উইকেট ভাঙেন জসপ্রীত বুমরা। ফলে গোল্ডেন ডাক মারেন সাকিব।
এরপর ইনিংসের হাল ধরেন লিটন ও মুশফিক। দুজনে মিলে গড়েন ১২০ রানের জুটি। যুজবেন্দ্র চাহালের বলে স্টাম্পিং হয়ে ব্যক্তিগত ৭৩ রানে ফিরেন লিটন দাস। ৫ নাম্বারে ব্যাটিং করতে নেমে গোল্ডেন ডাক মারেন মোহাম্মদ মিঠুনও। পঞ্চম উইকেট জুটিতে ২২ রান যোগ করে মাহমুদউল্লাহ ৯ রানে ফিরেন কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে। সেঞ্চুরির কাছে গিয়েও পাননি মুশফিকুর রহিম। ৮ চার ও ২ ছক্কায় ৯৪ বলে ৯০ রানে কুলদীপের বলে বোল্ড হন তিনি।
এবার শূন্য রানে আউট হন মোসাদ্দেক। ৫ উইকেটে ২১৬ রান থেকে মুহূর্তে ৭ বলের মধ্যে বাংলাদেশ ৮ উইকেটে ২১৬। বাংলাদেশের জয়ের স্বপ্ন মূলত এখানেই শেষ হয়ে যায়। এরপর বাকিরা মিলে শুধু জয়ের ব্যবধান কমিয়েছেন।
এর আগে বোলিংয়ে দারুণ শুরুর পরও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি টিম বাংলাদেশ। লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনির দাপুটে সেঞ্চুরিতে টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬০ রান। নির্ধারিত ৫০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৩৫৯ রান।
লোকেশ রাহুল করেন ৯৯ বলে ১০৮ রান। ৭ ছক্কা ও ৮ বাউন্ডারিতে ধোনির সংগ্রহ ৭৮ বলে ১১৩ রান।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন