খেলাধুলা

৩৬০ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
বুধবার, ২৯ মে ২০১৯ ইং ০৭:৪৭
NewsRoom

কার্ডিফে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের ছুড়ে দেওয়া ৩৬০ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৪ রান। দলীয় ৪৯ রানের মাথায় ক্যাচ আউট হয়ে ফিরে যান সৌম্য সরকার। এরপর সাকিব ব্যাটিংয়ে নেমে কোন রান না করেই প্রথম বলে বোল্ড হয়ে ফেরেন। ২টি উইকেটই তুলে নেন ডানহাতি পেসার বুমরা। লিটন দাস ৪৩ বলে ৩২ রানে এবং মুশফিক ১৮ বল খেলে ১৩ রানে অপরাজিত আছেন।

এর আগে বোলিংয়ে দারুণ শুরুর পরও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি টিম বাংলাদেশ। লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনির দাপুটে সেঞ্চুরিতে টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬০ রান। নির্ধারিত ৫০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৩৫৯ রান।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১ম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। টস পর্যন্ত হতে পারেনি। আজ দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। ১০২ রানেই প্রথম ৪ উইকেট তুলে নেয়। এরপর লোকেশ রাহুল এবং ধোনিকে আর সেভাবে পরীক্ষায় ফেলতে পারেনি টাইগার বোলাররা। রাহুল-ধোনির ১৬৪ রানের জুটিতে ৩৫৯ রানের বিশাল সংগ্রহ পায় ভারত।

লোকেশ রাহুল করেন ৯৯ বলে ১০৮। ৭ ছক্কা ও ৮ বাউন্ডারিতে ধোনির সংগ্রহ ৭৮ বলে ১১৩ রান।

এর আগে দলীয় ৫ রানে শেখর ধাওয়ানকে ফেরান মোস্তাফিজ। এরপর ধীর গতিতে এগুচ্ছিলেন রহিত শর্মা আর ক্যাপ্টেন কোহলি। কিন্তু দলীয় ৫০ রানে আঘাত হানেন পেসার রুবেল। তুলে নেন রোহিত শর্মার উইকেট। রুবেলের বলেই ফেরেন বিজয় শংকর। কোহলিকে ফিফটি করতে দেননি সাইফউদ্দিন। ফিরিয়েছেন ৪৭ রানে। এরপরই লোকেশ রাহুল আর ধোনির ব্যাটে পাল্টা আঘাত হানে ভারত। সেঞ্চুরি পূরণ করেন রাহুল। ১০৮ রানে তাকে ফিরিয়েছেন সাব্বির।

আর

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

স্পোর্টস ডেস্ক বুধবার, ২৯ মে ২০১৯ ইং ০৭:৪৭ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd