খেলাধুলা

বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো

নিউজরুম ডেস্ক
রবিবার, ১৮ আগষ্ট ২০১৯ ইং ০২:৩৪
NewsRoom

রাসেল ডমিঙ্গো

দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো বাংলাদেশের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। আগামী ২১ অগাস্ট দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ পাওয়া নতুন এই কোচ দলের সঙ্গে যোগ দেবেন। 

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নতুন কোচের নাম ঘোষণা করেন। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকাকে কোচিং করানো রাসেল গত ৭ অগাস্ট ঢাকায় এসে বিসিবির কাছে নিজের কর্মপরিকল্পনা তুলে ধরেছিলেন। 

দেশের মাঠেই রাসেলের প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে সেপ্টেম্বরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট, জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। 

বিসিবির সংক্ষিপ্ত তালিকায় রাসেল ছাড়াও বাংলাদেশ দলের প্রধান কোচ হতে ছিলেন নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন। আভাস ছিল রাসেল বা হেসনের কেউই হতে যাচ্ছেন কোচ। শেষ পর্যন্ত বাংলাদেশ দল নিয়ে কর্মপরিকল্পনা পছন্দ হওয়ায় রাসেলকে বেছে নিল বিসিবি।

বিসিবি প্রধান নাজমুল সংবাদ সম্মেলনে জানান, অনেকেই বাংলাদেশের কোচ হতে আগ্রহ দেখিয়েছিলেন। তাদের মধ্য থেকে নানা হিসেব নিকেশ করে দুজনের সংক্ষিপ্ত তালিকা করেন তারা, তারমধ্য থেকেই বেছে নেওয়া হয় রাসেলকে, 'শেষ পর্যন্ত আমাদের হাতে দু'জন ছিল। তারমধ্য থেকে একজনকে চূড়ান্ত করেছি। আমাদের জাতীয় দলের হেড কোচ হিসেবে রাসেল ক্রেইগ ডমিঙ্গোকে নিয়োগ দিচ্ছি। গতকালই তাকে নিশ্চিত করা হয়েছে । আজ আপনাদের সামনে ঘোষণা করলাম।'

কোচ হতে আগ্রহী দক্ষিণ আফ্রিকান রাসেল ডমিঙ্গো গত ৭ অগাস্ট সরাসরি ঢাকা এসে সাক্ষাতকার দিয়ে যান। রাসেলের সাক্ষাতকারের খুশি হলেও মাইক হেসনের নাম ছিল জোরেসোরেই  আলোচনায়। মাইক সরাসরি না এলেও ভিডিও কনফারেন্সে তার সঙ্গে বিসিবি কথা বলেছে বলে জানা যায়। এই দু'জন ছাড়াও আরও কয়েকজনের সঙ্গেও কথা হয়েছে বোর্ডের।

বিসিবি গত ৮ জুলাই বিশ্বকাপ শেষে দল দেশে ফেরার পরই রোডসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। সামনের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ইংলিশ এই কোচের সঙ্গে বাংলাদেশ দলের চুক্তি ছিল।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক রবিবার, ১৮ আগষ্ট ২০১৯ ইং ০২:৩৪ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd