খেলাধুলা

উইকেট সেঞ্চুরিতে বাংলাদেশে দ্রুততম বিশ্বে চতুর্থ

নিউজরুম ডেস্ক
শুক্রবার, ৫ জুলাই ২০১৯ ইং ২৩:৫৭
NewsRoom

ইমাম-উল-হক আর হারিস সোহেলকে আউট করে পাকিস্তানের বিপক্ষেই ওয়ানডেতে শততম উইকেটের মাইলফলক ছুঁলেন মোস্তাফিজুর রহমান। দেশের পক্ষে সবচেয়ে দ্রুততম সময়ে উইকেটের সেঞ্চুরি করলেন মোস্তাফিজ। আর সব মিলিয়ে চতুর্থ দ্রুততম বোলার হিসেবে গড়লেন এই কীর্তি।

এই রেকর্ড গড়তে মোস্তাফিজ খেলেছেন ৫৪ ম্যাচ। ১০০ উইকেটের মাইলফলক ছুঁতে বাংলাদেশের হয়ে আব্দুর রাজ্জাক ৬৯ ম্যাচ, মাশরাফি বিন মুর্তজা ৭৮ ম্যাচ, রুবেল হোসেন ৮০ ম্যাচ, সাকিব আল হাসান ৮৭ ম্যাচ ও মোহাম্মদ রফিক ১০৩ ম্যাচ খেলেছেন।

ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ উইকেটের রেকর্ড আফগানিস্তানের রশিদ খানের দখলে। ৪৪ ম্যাচ খেলেই তিনি পৌঁছান ওই মাইলফলকে। মিচেল স্টার্কের লেগেছে ৫২ ম্যাচ। পাকিস্তানি কিংবদন্তি স্পিনার সাকলায়েন মোশতাক ৫৩ ম্যাচে পেয়েছিলেন ১০০ উইকেট। নিউজিল্যান্ডের শেন বন্ডও ৫৪ ম্যাচে ১০০ উইকেট নিয়ে যৌথভাবে চতুর্থ অবস্থানে আছেন মোস্তাফিজের সঙ্গে।

ভারতের বিপক্ষে আগের ম্যাচে পাঁচ উইকেট নিয়ে কাজটা এগিয়ে রেখেছিলেন মোস্তাফিজুর রহমান। ছিলেন মাত্র ২ উইকেট দূরত্বে। আজ পাকিস্তানের বিপক্ষেও ৫ উইকেট তুলে নিয়েছেন।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক শুক্রবার, ৫ জুলাই ২০১৯ ইং ২৩:৫৭ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd