বিজ্ঞান ও প্রযুক্তি

আসছে ‘এয়ার ট্যাক্সি’

নিউজরুম ডেস্ক
সোমবার, ২০ মে ২০১৯ ইং ১৬:১৭
NewsRoom

এয়ার ট্যাক্সি

জার্মানির একটি স্টার্টআপ প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে উড়তে সক্ষম ট্যাক্সি চালু করতে যাচ্ছে। এতে থাকবে পাঁচটি আসন। বিশ্বে প্রথমবারের মতো পাঁচ সিটের উড়তে সক্ষম এই ট্যাক্সি আসছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

লিলিয়াম নামের জার্মান প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ এয়ার ট্যাক্সি নিয়ে কাজ করছে। এ মাসের শুরুতে তারা স্বয়ংক্রিয়ভাবে উড়তে সক্ষম এমন ট্যাক্সির পরীক্ষা চালিয়েছে। তখন এটা উড্ডয়ন করে কিছুক্ষণ আকাশে ভেসে থাকার পর সফলভাবে অবতরণ করে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

এয়ার ট্যাক্সিটি ‘ইলেক্ট্রিক পাওয়ারড’ হবে বলে জানিয়েছে লিলিয়াম। এটা ৬০ মিনিটের মধ্যে ৩০০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। লিলিয়াম ছাড়াও অনেক প্রতিষ্ঠান এয়ার ট্যাক্সির পরীক্ষা চালিয়েছে। তবে সেগুলোর কোনোটিতেই দুটির বেশি সিট নেই।

লিলিয়ামের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড্যানিয়েল উগেন্ড বলেন, ‘দুই থেকে পাঁচ সিটে যাওয়াই ছিল আমাদের প্রধান লক্ষ্য। কারণ, আমরা আরও বেশি মানুষের জন্য আকাশপথ উন্মুক্ত করতে চাই।’

এই এয়ার ট্যাক্সিটিতে ৩৬টি ইলেক্ট্রিক মোটর ব্যবহার করা হয়েছে। মূলত এগুলোর সাহায্যেই এটি উড্ডয়ন ও অবতরণ করে। একবার চার্জে ট্যাক্সিটি এক ঘণ্টা চলতে সক্ষম। 

২০২০ সালের মধ্যে তারা বড় পরিসরে এই ট্যাক্সি উৎপাদন শুরু করবে বলে জানিয়েছে লিলিয়াম।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক সোমবার, ২০ মে ২০১৯ ইং ১৬:১৭ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd