বিজ্ঞান ও প্রযুক্তি

যা থাকছে নতুন অ্যান্ড্রয়েড কিউতে

নিউজরুম ডেস্ক
সোমবার, ২০ মে ২০১৯ ইং ১১:৩৩
NewsRoom

অ্যান্ড্রয়েড কিউ

সম্প্রতি অনুষ্ঠিত গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন গুগল আইও-তে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘কিউ’-এর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সংস্করণটি চলতি বছরের  শেষ নাগাদ সবার জন্য উন্মুক্ত করার কথাও জানিয়েছে গুগল।  তবে এর মধ্যেই চলে এসেছে এর ডেভেলপার প্রিভিউ সংস্করণটি। গুগলের দাবি, নতুন এই সংস্করণে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ব্যবহারির ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি। আরও কী কী থাকছে জনপ্রিয় এই অপারেটিং সিস্টেমটির নতুন সংস্করণে তা নিয়েই আজকের এই প্রতিবেদন।

ডার্ক মোড
এই সংস্করণে বিল্ট ইন ডার্ক মোড সুবিধাটি পাওয়া যাবে। ফলে ব্যবহারকারী আগের চেয়ে অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই সুবিধাটি থার্ড পার্টি অ্যাাপগুলোর ক্ষেত্রেও মিলবে।

জেশ্চার নেভিগেশন
এই সংস্করণে জেশ্চারের মাধ্যমে নেভিগেশন অপশনগুলো ব্যবহারের সুযোগ মিলবে। যদিও কিছু ব্রান্ডের কাস্টম ইউআইয়ের সুবাদে এটি বেশ পুরনো ফিচার।

ডেস্কটপ মোড
অ্যান্ড্রয়েড ডিভাইসের স্ক্রিন শেয়ারিং ফিচারটি বেশ পুরনো। তবে এই কাজে সুবিধা করতে অ্যান্ড্রয়েড কিউতে থাকছে ডেস্কটপ মোড সুবিধা, যার দ্বারা সেকেন্ডারি বড় স্ক্রিনের ক্ষেত্রে অ্যাপগুলোর ডেস্কটপ সংস্করণ ব্যবহারের সুযোগ মিলবে।

ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও নিরাপত্তা
বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে এই অপারেটিং সিস্টেমটিতে। ব্যবহারকারীর তথ্যের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে নানা চমকপ্রদ ফিচার থাকছে। যেমন, অ্যাপগুলোর পারমিশন আগের চাইতে আরও বেশি নিয়ন্ত্রণ করার সুযোগ থাকছে।এছাড়াও থার্ডপার্টি অ্যাপগুলোর অযাচিত চালু হওয়া থেকেও রেহাই পাওয়া যাবে।

নতুন প্রযুক্তি বিকাশে সুযোগ
অ্যান্ড্রয়েড কিউ'তে হালের ক্রেজ ফোল্ডেবল স্মার্টফোন ও পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফাইভজির জন্য নতুন ফিচার রাখা হয়েছে।

এছাড়াও ভলকান ১.১ সাপোর্টসহ অডিও ও ভিডিওর জন্য নতুন কোডেক আনছে গুগল। এর পাশাপাশি নোটিফিকেশন নিয়ন্ত্রণ করাসহ ভালোমানের ছবি তোলার ফিচারও রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক সোমবার, ২০ মে ২০১৯ ইং ১১:৩৩ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd